Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 14 November 2026, 07:29: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » মাইলস্টোনে চালু হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ, প্রতিদিন জানানো হবে আহত ও মৃতের সংখ্যা: প্রেস সচিব
    শীর্ষ সংবাদ ১

    মাইলস্টোনে চালু হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ, প্রতিদিন জানানো হবে আহত ও মৃতের সংখ্যা: প্রেস সচিব

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 23, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মাইলস্টোনে চালু হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ, প্রতিদিন জানানো হবে আহত ও মৃতের সংখ্যা প্রেস সচিব

    মাইলস্টোনের অনেক শিক্ষার্থী বিমান বিধ্বস্তে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ঘটনার প্রকৃত তথ্য নিশ্চিত করতে দুইজন উপদেষ্টা কলেজ কর্তৃপক্ষকে ক্যাম্পাসেই একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) স্থাপন করার নির্দেশ দিয়েছেন। এই নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিয়মিতভাবে আহত ও মৃতের সংখ্যা জানানো হবে এবং তা কলেজের রেজিস্ট্রারের সঙ্গে মিলিয়ে দেখা হবে।

    বুধবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এ তথ্য জানান তিনি। গতকাল শোকাহত পরিবারগুলো, শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে দেখা করতে মাইলস্টোন কলেজে গিয়েছিলেন জানিয়ে প্রেস সচিব বলেন, তারা এখনও এই ভয়াবহ ঘটনার পর আতঙ্ক ও শোকের মধ্যে রয়েছেন। পুরো পরিবেশটাই ছিল বিষণ্ণ ও ক্ষুব্ধ। অনেক শিক্ষার্থী তাদের নিজের অভিজ্ঞতা শেয়ার করেছে এবং নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের কারণে ক্ষোভ প্রকাশ করেছে।

    ২০০২ থেকে ২০২৪ পর্যন্ত বহু বড় ধরনের দুর্ঘটনা তিনি কাছ থেকে কভার করেছেন জানিয়ে বলেন, এই অভিজ্ঞতা থেকে বলতে পারি— বাংলাদেশে প্রকৃত মৃত্যুর সংখ্যা গোপন রাখা প্রায় অসম্ভব। সাধারণত প্রথমে পরিবারগুলো তাদের স্বজনদের খুঁজে না পেয়ে ‘নিখোঁজ’ হিসেবে জানান দেয়, পরে হাসপাতাল ও প্রশাসনের কাছ থেকে তথ্য পাওয়ার পর তারা স্বজনদের শনাক্ত করতে পারে।

    তিনি আরও বলেন, এই ঘটনার ক্ষেত্রেও মাইলস্টোন কলেজ চাইলেই প্রতিদিনের উপস্থিতির খাতা মিলিয়ে দেখতে পারে কারা অনুপস্থিত রয়েছে। ঘটনার প্রকৃত তথ্য নিশ্চিত করতে দুইজন উপদেষ্টা কলেজ কর্তৃপক্ষকে ক্যাম্পাসেই একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) স্থাপন করার নির্দেশ দিয়েছেন। এই নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিয়মিতভাবে আহত ও মৃতের সংখ্যা জানানো হবে এবং তা কলেজের রেজিস্ট্রারের সঙ্গে মিলিয়ে দেখা হবে। বিশেষভাবে, উপদেষ্টারা সুপারিশ করেছেন যাতে নিয়ন্ত্রণ কক্ষে বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করা হয়। আমরা আশা করছি, এই কক্ষ আজকের মধ্যেই পূর্ণাঙ্গভাবে চালু হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনদের অবস্থা নিয়ে নিয়মিত তথ্য প্রদান করছে, এবং সেনাবাহিনীও এই প্রচেষ্টায় সহায়তা করছে।

    প্রেস সচিব স্পষ্টভাবে বলেন, সরকার নিহত বা আহতের সংখ্যা গোপন করার কোনো প্রয়োজন বা উদ্দেশ্য রাখে না। গতকাল প্রায় নয় ঘণ্টা কলেজে অবস্থান করে উপদেষ্টারা জোর করে কিছু না করে শান্তিপূর্ণভাবে বিষয়টির সমাধান করতে চেয়েছেন। যতক্ষণ প্রয়োজন ছিল, ততক্ষণ তারা থেকে গেছেন। অবস্থা অনুকূলে এলে তারা বিদায় নিয়েছেন।

    যেসব শিক্ষার্থী ও শিক্ষক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাদের জন্য আমাদের হৃদয় ভারাক্রান্ত বলেও উল্লেখ করেন তিনি। তারা সবাই শহীদ জানিয়ে বলেন, এটা একটি জাতীয় ট্র্যাজেডি। আমরা যেন সবাই মিলে কাজ করি— আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য, যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। সরকার জাতীয় নিরাপত্তা জোরদার ও আকাশপথে শূন্য দুর্ঘটনা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।

    প্রতিদিন জানানো হবে আহত ও মৃতের সংখ্যা: প্রেস সচিব মাইলস্টোনে চালু হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ
    পূর্ববর্তী খবরকেন নিজের সিনেমা দেখেন না কাজল?
    পরবর্তী খবর সঞ্চয়পত্র নিয়ে সুসংবাদ দিল সরকার

    আরো সংবাদ পড়ুন

    ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    দেশের বাজারে টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল ১২০৭১ টাকা

    বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন: আইনমন্ত্রী

    টানা ৪ দফায় ৯ হাজার ৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

    সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

    November 14, 2026

    ইরানে আর কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই: রুবিও

    November 14, 2026

    ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী

    November 14, 2026

    ইরানে ফের হামলার ব্যাপারে ট্রাম্পকে রাজি করাতে ওয়াশিংটনে মোসাদপ্রধান

    November 14, 2026

    শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

    November 14, 2026

    আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় ছুটি

    November 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.