Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 1 September 2026, 11:16: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ
    খেলাধুলা

    এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কOctober 4, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ

    শারজায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো টাইগাররা।

    টস হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই ৫৫ রান তোলে দুই ওপেনার সেদিকুল্লাহ অতল ও ইব্রাহিম জাদরান। ব্যক্তিগত ২৩ রানে অতলকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন রিশাদ। এরপর দলীয় ৭১ রানে ৩৮ রান করা জাদরানকে ফিরিয়ে নাসুম এনে দেন দ্বিতীয় উইকেট। পরের ওভারেই তারাখিলকে নিজের দ্বিতীয় শিকার বানান রিশাদ।

    দ্রুতই দারউইশ রাসুলিকে ফিরিয়ে নামের পাশে আরও এক উইকেট যোগ করেন নাসুম। তাতে ৯০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা। তবে একপ্রান্তে গুরবাজের ছোট্ট ঝরে ঘুরে দাঁড়ায় তারা। ২২ বলে ৩০ রানে গুরবাজ শরিফুলের শিকার হলে ১১৮ রানে ৫ম উইকেট হারায় আফগানিস্তান।

    বাংলাদেশের বোলারদের দাপটে ব্যাকফুটে থাকা আফগানদের চ্যালেঞ্জিং স্কোর এনে দেন ওমরজাই ও মোহাম্মদ নাবী। নাবীর ১২ বলে ২০ ও ওমরজাইর অপরাজিত ১৯ রানে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে আফগানিস্তান। দুটি করে উইকেট শিকার করেন নাসুম-রিশাদ ও এক উইকেট নেন শরিফুল। আফগানদের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন ইব্রাহিম জাদরান।বাংলাদেশ ভ্রমণ

    জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। অধিনায়ক জাকের আলীর ব্যাট থেকে আসে ৩২ রান।

    এরপর রশিদের গুগলিতে এলবিডব্লুর ফাঁদে পড়েন জাকের আলী। আউট হওয়ার পূর্বে ২৫ বলে ৩২ রান করেন জাকের।

    রিভার্স সুইপে শামীমের বিদায়ের পর চাপে পড়ে বাংলাদেশ। ১০২ রানে বাংলাদেশ হারায় পঞ্চম উইকেট। এরপর ১৮তম ওভারের দ্বিতীয় বলে ফাইন লেগ দিয়ে চার মেরেছিলেন সাইফউদ্দিন। তবে, তৃতীয় বলেই উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন সাইফউদ্দিন।

    ঠিক পরের বলে ক্যাচ তুলেছেন রিশাদ হোসেন। তবে পেছনে গিয়ে হাতে নিতে পারেননি রিশাদ। প্রথম বলে বেঁচে গেলেও পরের বলেই বোল্ড রিশাদ। তিন বলের মধ্যেই বাংলাদেশ হারায় দুই উইকেট। ম্যাচের এই মুহূর্তে বেশ চাপে বাংলাদেশি ব্যাটাররা।

    তবে, ম্যাচের ১৯তম ওভারে নূর আহমেদের ওভারটিতে প্রথম বলে ছয় মেরে খেলা ঘুরিয়ে দেন নুরুল। ছক্কা মারার ঠিক পরের বলে আসে এক রান। তৃতীয় বল ডট যাওয়ায় আবার চাপে বাংলাদেশ। এরপর ৪র্থ বলে ওয়াইডের সঙ্গে আশীর্বাদ হিসেবে আসে অতিরিক্ত ২ রান। পরবর্তী তিন বলে শরীফুল নিয়েছেন ৭ রান। সব মিলিয়ে ১৯তম ওভারে এসেছে ১৭ রান; ম্যাচটিও চলে আসে টাইগারদের নাগালে।

    আফগানিস্তানকে হারাতে দরকার ছিল ২ রান। আজমতউল্লাহর বল লং অনের দিকে পাঠিয়ে ৪ মেরে ম্যাচটি বাংলাদেশের করে নেন শরীফুল ইসলাম। মোট ৩ ম্যাচের টি-টোয়েন্টিতে দুটি জিতে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।

    এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ
    পূর্ববর্তী খবরট্রাম্পের গাজা পরিকল্পনা মুসলিম দেশগুলোর খসড়া থেকে আলাদা: পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী
    পরবর্তী খবর ট্রাম্পের আহ্বানে গাজায় অভিযান বন্ধে সাড়া নেতানিয়াহুর

    আরো সংবাদ পড়ুন

    সরকারি অর্থের অপচয় মেনে নেওয়া হবে না: অর্থমন্ত্রী

    সিলেটে বিজিবির বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    ফেনী যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

    স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১০২

    September 1, 2026

    ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদের সরে যেতে হবে: ডিএসসিসি প্রশাসক

    September 1, 2026

    চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিনবয় গ্রেপ্তার

    September 1, 2026

    আগামীতে কৃষিপণ্য হবে প্রধান রপ্তানিযোগ্য পণ্য: কৃষিমন্ত্রী

    September 1, 2026

    সরকারি অর্থের অপচয় মেনে নেওয়া হবে না: অর্থমন্ত্রী

    September 1, 2026

    সিলেটে বিজিবির বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    September 1, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.