Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 5 September 2026, 05:08: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » এলডিসি উত্তরণ ও চট্টগ্রাম বন্দর নিয়ে যা বললেন তারেক রহমান
    শীর্ষ সংবাদ ১

    এলডিসি উত্তরণ ও চট্টগ্রাম বন্দর নিয়ে যা বললেন তারেক রহমান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 25, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    স্বল্পন্নোত দেশ (এলডিসি) থেকে উত্তরণ এবং চট্টগ্রাম বন্দর নিয়ে অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে কথা বলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, গণতান্ত্রিক ম্যান্ডেট ছাড়াই সরকার চট্টগ্রাম বন্দর ঘিরে সাম্প্রতিক সময়ে দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিয়েছে; গতি এবং ‘অনিবার্যতার’ নামে বৈধ উদ্বেগগুলিকে উপেক্ষা করা হয়েছে। জাতীয় জীবনকে গঠনকারী সিদ্ধান্তগুলি জনগণের কাছে দায়বদ্ধ সরকারের নেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

    সোমবার (২৪ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যম নিজের ভেরিফাইড ফেসবুকে এ সংক্রান্ত পোস্টটি করেন। সেখানে তিনি উদাহরণ টেনে এলডিসি উত্তরণ ও চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে বিশদ বক্তব্য উপস্থাপন করেছেন।

    তারেক রহমান লিখেছেন, গাজীপুরের এক ছোট গার্মেন্টস মালিককে কল্পনা করুন। এক যুগের বেশি সময় ধরে তিনি কারখানা গড়ে তুলেছেন—শতাধিক শ্রমিকের বেতন সামলান, কম লাভে টিকে থাকেন এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করেন। হঠাৎ করেই কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই পণ্যের প্রতিযোগিতামূলক দাম ধরে রাখার শুল্ক-সুবিধা বিলীন হয়ে যায়। এতে করে অর্ডার কমে আসে, আর বাড়তে থাকে চাপ, কারখানা টিকিয়ে রাখা, শ্রমিকদের বেতন দেয়া, পরিবারকে নিরাপদ রাখা যেন সবই কঠিন হয়ে ওঠে।

    এবার ভাবুন নারায়ণগঞ্জের এক তরুণীকে। তিনি দেখছেন, তার পরিবার অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। তার বাবা একটি কারখানায় কাজ করেন; সংসার চলে ওভারটাইমের টাকায়। রফতানির চাপ বাড়লে প্রথমে বন্ধ হয় ওভারটাইম, তারপর কমে শিফট, শেষে আসে ছাঁটাই। এগুলো কোনো সংবাদ শিরোনাম নয়। এগুলো সাধারণ পরিবারের নীরব সংকট।

    এই সিদ্ধান্ত নিতে তারা কোনো ভোট দেয়নি। কেউ তাদের জিজ্ঞেসও করেনি। প্রকৃত সংখ্যাগুলোও তাদের দেখানো হয়নি। তাই বাংলাদেশের এলডিসি উত্তরণ নিয়ে বিতর্ক সরকারি বিবৃতির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।

    বিএনপি আগে থেকেই বলছে, ২০২৬ সালে উত্তীর্ণ হওয়ার সময় ঠিক রেখে স্থগিতের বিকল্প খোলা না রাখার মতো সম্পূর্ণ রাজনৈতিক একটি সিদ্ধান্ত নিচ্ছে অন্তর্বর্তী সরকার, যার কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই। তারপরও এই সরকার এমন দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিচ্ছে যা দেশের অর্থনৈতিক ভবিষ্যৎকে দশকের পর দশক প্রভাবিত করবে।

    কিন্তু আমাদের বলা হচ্ছে, সময় বাড়ানো ‘অসম্ভব’; স্থগিতের অনুরোধ করাটাও ‘অপমানজনক’। জাতিসংঘ নাকি তা বিবেচনাই করবে না। কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা।

    অ্যাঙ্গোলা ও সামোয়ার মতো দেশ তাদের উত্তীর্ণ হওয়ার সময় সংশোধন করেছে। জাতিসংঘের নিয়মই বলে, কোনো দেশ অর্থনৈতিক ধাক্কায় পড়লে এই সময় বাড়ানোর সুযোগ রয়েছে। দেশের ভবিষ্যৎ বদলে দেবে এমন সিদ্ধান্তে সময় চাওয়াটাই একটি অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল পদক্ষেপ হওয়া উচিত।

    তাহলে কেন আমরা ভান করছি যে, আমাদের কোনো বিকল্প নেই? কেন আমরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ সীমাবদ্ধ করছি?

    এলডিসি উত্তরণ ও চট্টগ্রাম বন্দর নিয়ে যা বললেন তারেক রহমান
    পূর্ববর্তী খবরএপ্রিলেই বেইজিং যাচ্ছেন ট্রাম্প
    পরবর্তী খবর পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে কাজ করার আহ্বান সিইসির

    আরো সংবাদ পড়ুন

    ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

    ঢাকা-চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় জোটের লংমার্চ শুরু

    বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    আগামী তিন মাসে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

    দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে: আইনমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সামরিক সরঞ্জামে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ ইরান: ব্রিগেডিয়ার এলহামি

    September 5, 2026

    রাউজানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

    September 5, 2026

    সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

    September 5, 2026

    ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    September 5, 2026

    জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

    September 5, 2026

    বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেবেন তারেক রহমান

    September 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.