Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 3 July 2026, 12:33: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » চুক্তি চূড়ান্ত জানিয়ে ইরানে হামলা বাতিলের ঘোষণা ট্রাম্পের
    আন্তর্জাতিক

    চুক্তি চূড়ান্ত জানিয়ে ইরানে হামলা বাতিলের ঘোষণা ট্রাম্পের

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কJune 12, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    চুক্তি চূড়ান্ত জানিয়ে ইরানে হামলা বাতিলের ঘোষণা ট্রাম্পের

    ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তি নিয়ে আলোচনায় চূড়ান্ত বিষয়গুলো সংশ্লিষ্ট সব পক্ষ অনুমোদন করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে তিনি ইরানে ‘খুবই কঠিন’ হামলার যে হুমকি দিয়েছিলেন, সেই পরিকল্পনা স্থাগিতের কথা জানিয়েছেন।

    বৃহস্পতিবার নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, সংশ্লিষ্ট সব পক্ষ বিষয়গুলো ও সেগুলোর বিস্তারিত—দুটিই অনুমোদন করেছে।

    এখানে সব পক্ষ বলতে ট্রাম্প যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান, মিসর ও অন্যান্য দেশের কথা পোস্টে উল্লেখ করেছেন।

    এই চুক্তি সইয়ের স্থান ও সময় শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

    এ পরিস্থিতিতে ইরানে বৃহস্পতিবার রাতের সম্ভাব্য হামলার পরিকল্পনা স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, তেহরানের নেতৃত্বের ‘সর্বোচ্চ পর্যায়’ এবং একাধিক আঞ্চলিক রাষ্ট্রের (চুক্তির খসড়া) অনুমোদনের পর তিনি ইরানে হামলা ও বোমাবর্ষণের পরিকল্পনা থেকে সরে এসেছেন।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘আলোচনার বিষয়টি ইরানের নেতৃত্বের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদন পেয়েছে। এর পরই আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আজ সন্ধ্যায় ইরানে পূর্বনির্ধারিত হামলা ও বোমাবর্ষণ স্থগিত করেছি।’

    তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ইরানের সংবাদ সংস্থা ফারসের বরাতে এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তির খসড়া তেহরানের পক্ষ থেকে এখনো অনুমোদন করা হয়নি। নাম প্রকাশ না করা সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এ কথা জানায় সংবাদ সংস্থাটি।

    আর ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ ট্রাম্পের এমন ঘোষণা নাকচ করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট এর আগেও এমন ঘোষণা দিয়েছিলেন; কিন্তু তাতে কোনো ফল হয়নি।

    সংবাদ সংস্থাটি বলেছে, যতক্ষণ না ইরান একটি সম্ভাব্য সমঝোতার বিষয়ে ঘোষণা দিচ্ছে, এ বিষয়ে ট্রাম্পের যেকোন কথাকে তাঁর আগের বার্তার মতোই বিবেচনা করা উচিত হবে।

    গত ১৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাব হিসেবে তেহরান উপসাগরীয় বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে সর্বাত্মক যুদ্ধ।

    ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর করে ওয়াশিংটন ও তেহরান; কিন্তু এ যুদ্ধবিরতি ছিল ভঙ্গুর। সাম্প্রতিক দিনগুলোয় আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে দুই পক্ষ।

    এর মাঝে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনায় বসেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তবে সেই সময় চূড়ান্ত কোনো চুক্তিতে পৌছানো যায়নি। পরবর্তী সময়ে হামলা হলেও পর্দার অন্তরালে আলোচনা চলছিল।

    এর ফলে এবার ট্রাম্প জানালেন, চুক্তির বিষয়গুলো সংশ্লিষ্ট সব পক্ষ অনুমোদন করেছে। আর এ কারণে নতুন হামলার পরিকল্পনা থেকে তিনি সরে এসেছেন।

    চুক্তি চূড়ান্ত জানিয়ে ইরানে হামলা বাতিলের ঘোষণা ট্রাম্পের
    পূর্ববর্তী খবরঅস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
    পরবর্তী খবর স্ফেফেলো সিথোলের লাল কার্ডে ১০ জনের দক্ষিণ আফ্রিকা

    আরো সংবাদ পড়ুন

    খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

    মোজতবাকে হত্যার ইসরায়েলি হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’; জাতিসংঘে ইরানের অভিযোগ

    তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিল চীন

    শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন

    ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

    July 2, 2026

    খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

    July 2, 2026

    এলপি গ্যাসের দাম কমলো

    July 2, 2026

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    July 2, 2026

    পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    July 2, 2026

    মোজতবাকে হত্যার ইসরায়েলি হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’; জাতিসংঘে ইরানের অভিযোগ

    July 2, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.