Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 8 September 2026, 06:02: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » জনগণের দিকে ক্ষমতা রাখতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকতে হবে: রিজওয়ানা
    শীর্ষ সংবাদ ১

    জনগণের দিকে ক্ষমতা রাখতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকতে হবে: রিজওয়ানা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 11, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    জনগণের দিকে ক্ষমতা রাখতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকতে হবে রিজওয়ানা

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শাসকগোষ্ঠীর ভার জনগণের পক্ষ থাকতে হলে, ক্ষমতা জনগণের দিকে রাখতে চাইলে- ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকতে হবে।

    রোববার (১১ জানুয়ারি) গুলশান-২-এর নগর ভবনে ‘নাগরিক পদক’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা আগামী ১২ ফেব্রুয়ারিতে ভোট দেব। সেদিন দুটি ভোট দিতে হবে। সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন, সেটা চিন্তা করে দেবেন; যাতে পরে পস্তাতে না হয়। একই দিনে যে দ্বিতীয় ভোটটি দেবেন, সেটি হচ্ছে গণভোট। এটি বাংলাদেশের জন্য একটি বড় সিদ্ধান্ত।’

    তিনি আরও বলেন, দেশবাসী যদি সত্যিই সংস্কার চায়, তবে উত্তরটি ‘হ্যাঁ’ হতে হবে। এই সুযোগ হেলায় হারালে ক্ষমতার ভারসাম্য আনার সুযোগ আরও অনেক বছরের জন্য হাতছাড়া হয়ে যেতে পারে।

    গণভোটের প্রস্তাবনাগুলো পড়ার ও বোঝার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে দেওয়া তথ্যগুলো পর্যালোচনা করে সংস্কারের পক্ষে মতামত ব্যক্ত করতে হবে। এ সময় তিনি তরুণ সমাজকে উদ্দেশ্য করে বলেন, তরুণরা যেভাবে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করেছে, তাতে শুধু খুশি হয়ে বসে থাকলে চলবে না। অতীতের মতো স্বৈরাচারবিরোধী আন্দোলনের অর্জন যেন বৃথা না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

    সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, ‘ভয়কে আমাদের জয় করতে হবে। বাংলাদেশের মানুষ বারবার ভয়কে জয় করেছে। তরুণরা আমাদের জন্য গণতন্ত্রের ভিত্তি রচনায় যে আত্মবিসর্জন দিয়েছে, তার প্রতিফলন আমরা ১২ ফেব্রুয়ারির ভোটে প্রয়োগ করব।’

    অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নাগরিক দায়িত্ববোধ ও নগর উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘নাগরিক পদক-২০২৫’ প্রদান করে।

    ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্থানীয় সরকার সচিব রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মাহমুদুল হাসান, লেখক ও গণবুদ্ধিজীবী সলিমুল্লাহ খান এবং ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।

    জনগণের দিকে ক্ষমতা রাখতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকতে হবে: রিজওয়ানা
    পূর্ববর্তী খবরসোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি,বাংলাদেশের নিন্দা
    পরবর্তী খবর বিক্ষোভকারীদেরকে ‘আল্লাহর শত্রু’ ঘোষণা করল ইরান

    আরো সংবাদ পড়ুন

    উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

    ইতালিতে বৈধপথে বছরে ১২ হাজার বাংলাদেশির যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

    কৃষকের সার নিয়ে কারসাজি করলে ঠিকানা হবে হাজত: সংস্কৃতিমন্ত্রী

    নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিলিয়ন ভিউ ছুঁয়ে ইতিহাস গড়ল ‘পাসুরি’

    September 7, 2026

    লেবাননে ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলা, দুই শিশুসহ নিহত ১১

    September 7, 2026

    ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৪

    September 7, 2026

    ৮ সেপ্টেম্বর থেকে প্রাথমিকের শিক্ষকদের বদলি স্থগিত: ববি হাজ্জাজ

    September 7, 2026

    বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড

    September 7, 2026

    ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে: ইসি সচিব

    September 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.