Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 10 September 2026, 10:22: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের গভীর শোক ও দুঃখ প্রকাশ
    রাজনীতি

    ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের গভীর শোক ও দুঃখ প্রকাশ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 21, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের গভীর শোক ও দুঃখ প্রকাশ

    ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২১ নভেম্বর) এক শোক বার্তায় ক্ষতিগ্রস্ত মানুষদের সংহতি ও সহানুভূতি প্রকাশ করেন তিনি।

    শোক বার্তায় তারেক রহমান বলেন, ‘রাজধানী ঢাকার বিভিন্ন উঁচুতল ভবনসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ৬ জনের প্রাণহানি ও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। বাংলাদেশে প্রবল ভূমিকম্পে মানুষের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাভিভূত। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আমি ক্ষতিগ্রস্ত মানুষদের সংহতি ও সহানুভূতি প্রকাশ করছি।’

    তিনি আরও বলেন, ‘আমি মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি তিনি যেন ভূমিকম্পে হতাহতদের পরিবারকে শোক ও কষ্ট সহ্য করার ক্ষমতা দান করেন। সরকার পূর্ব থেকেই সতর্ক থাকলে দুর্যোগ ব্যবস্থাপনার উন্নতি ঘটানোসহ মানুষকে সুরক্ষিত রাখা ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো। বাংলাদেশের মানুষ নানা প্রাকৃতিক বিপদসঙ্কুল দুর্যোগ মোকাবিলা করে সবসময় সামনের দিকে এগিয়ে গেছে। আজকের ভূমিকম্পেও বাংলাদেশের মানুষ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

    তিনি বলেন, ‘বিএনপি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে রয়েছে। আমি ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষদের আশু সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।’

    বিবৃতিতে তিনি ভূমিকম্পে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহত মানুষদের আশু সুস্থতা কামনা করেন।

    ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের গভীর শোক ও দুঃখ প্রকাশ
    পূর্ববর্তী খবরভারতকে বড় টার্গেট দিলো বাংলাদেশ
    পরবর্তী খবর ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের গভীর শোক ও দুঃখ প্রকাশ

    আরো সংবাদ পড়ুন

    প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

    নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না: রিজভী

    স্থানীয় সরকার নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন: সিইসি

    ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

    দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস

    রাষ্ট্রপতির স‌ঙ্গে দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩

    September 9, 2026

    বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন

    September 9, 2026

    ঢাকা-চট্টগ্রামে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ, অর্থায়ন পেলে কাজ শুরু

    September 9, 2026

    ডেঙ্গু প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান: প্রতিমন্ত্রী শাহে আলম

    September 9, 2026

    মক্কা চুক্তি: ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান

    September 9, 2026

    মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট

    September 9, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.