Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 6 July 2026, 03:55: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » মহাসড়ক-রেললাইনের পাশে পশুর হাট বসানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
    শীর্ষ সংবাদ ১

    মহাসড়ক-রেললাইনের পাশে পশুর হাট বসানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 6, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

    আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে কঠোর অবস্থান গ্রহণ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় মহাসড়ক এবং রেললাইনের অতি সন্নিকটে কোনো ধরনের পশুর হাট বসতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেশনে ডিসিদের দেওয়া এমন নির্দেশনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

    তিনি জানান, অতীতে সড়কের ওপর হাট বসানোর ফলে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগের অভিজ্ঞতা থেকে এবার আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে সমন্বিতভাবে এই নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়েছে যাতে কোনোভাবেই চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।

    পশুর হাটের শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বড় বড় হাটগুলোতে জালিয়াতি রোধে পুলিশের বিশেষ নজরদারি থাকবে এবং প্রয়োজনে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। হাটে জাল নোট শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় মেশিন সরবরাহের পাশাপাশি ব্যাংকগুলোকেও সক্রিয় থাকতে বলা হয়েছে। এছাড়া যত্রতত্র হাট বসানো ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    কোরবানির পশুর চামড়া নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে তিনি বলেন, গ্রাম ও উপজেলা পর্যায়ে সাত দিন পর্যন্ত লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করতে হবে এবং এই সময়ে কোনো চামড়া ঢাকার অভিমুখে আনা যাবে না। এর ফলে ঢাকার ইটিপি ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ কমবে এবং চামড়া নষ্ট হওয়া রোধ করা সম্ভব হবে। এজন্য চামড়া সংরক্ষণের প্রয়োজনীয় লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

    ঈদযাত্রায় সড়ক ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তরে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল স্থাপন করা হবে বলে মন্ত্রী। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে এবং যে সমস্ত ফেরিঘাট দিয়ে যাত্রীরা যাতায়াত করেন সেখানে নৌ-দুর্ঘটনা এড়াতে জেলা প্রশাসন ও নৌ-পরিবহন বিভাগকে সচেতনতামূলক কার্যক্রম ও মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রী সাধারণের নিরাপদ যাতায়াত এবং ঘরমুখী মানুষের স্বস্তি নিশ্চিত করতে মাঠ পর্যায়ের সকল সংস্থাকে হারমোনিয়াস কো-অপারেশন বা সুসমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।

    মহাসড়ক-রেললাইনের পাশে পশুর হাট বসানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
    পূর্ববর্তী খবরচীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্বাস আরাঘচির গুরুত্বপূর্ণ বৈঠক
    পরবর্তী খবর ঈদ কবে-২৭ নাকি ২৮ মে? যা জানা গেল

    আরো সংবাদ পড়ুন

    ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে: ট্রাম্প

    সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

    এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ে-বধ, কোয়ার্টারে ফ্রান্স

    ‎কৃষি কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না: কৃষিমন্ত্রী

    জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    স্বাস্থ্য সেবাকে বিকেন্দ্রীকরণ করতে সরকার কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

    July 5, 2026

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাক টিকিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

    July 5, 2026

    ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে: ট্রাম্প

    July 5, 2026

    সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

    July 5, 2026

    তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

    July 5, 2026

    খামেনির জানাজায় অংশ নেওয়া ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে না: ট্রাম্প

    July 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.