Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 22 November 2026, 06:31: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » দেশজুড়ে » ঢাকা » রাজধানীর যানবাহনে উচ্চ শব্দের হর্ন বন্ধে ডিএমপির নতুন নির্দেশনা
    জাতীয়

    রাজধানীর যানবাহনে উচ্চ শব্দের হর্ন বন্ধে ডিএমপির নতুন নির্দেশনা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 18, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    রাজধানীর যানবাহনে উচ্চ শব্দের হর্ন বন্ধে ডিএমপির নতুন নির্দেশনা

    রাজধানীতে যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন, হুটার ও বিকন লাইটের ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে আগামী ১ ডিসেম্বর থেকে এসব সরঞ্জাম ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সরঞ্জাম খুলে না ফেললে গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

    মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে রাজধানীর সব যানবাহন থেকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।

    ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন যানবাহনে অনুমোদন ছাড়াই হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহার নগরীতে শব্দদূষণ বাড়ানোর পাশাপাশি স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টি করছে। বিশেষ করে উচ্চ শব্দের কারণে নগরবাসীকে প্রতিনিয়ত ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

    বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যানবাহনে ব্যবহৃত এসব উচ্চ শব্দ সৃষ্টিকারী সরঞ্জামের কারণে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অতিরিক্ত শব্দ তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। ফলে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রায়ও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

    এ পরিস্থিতিতে জনস্বার্থ, নাগরিকদের স্বস্তি এবং রাজধানীর সড়কে স্বাভাবিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। নির্দেশনা অনুযায়ী, আগামী ১ ডিসেম্বরের আগেই সংশ্লিষ্ট যানবাহনের মালিক ও চালকদের নিজ উদ্যোগে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট খুলে ফেলতে হবে।

    ডিএমপি স্পষ্টভাবে জানিয়েছে, নির্ধারিত সময়সীমা পার হওয়ার পরও কোনো যানবাহনে এসব সরঞ্জাম সংযুক্ত অবস্থায় পাওয়া গেলে কিংবা ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্ট গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অর্থাৎ, ১ ডিসেম্বর থেকে এসব সরঞ্জাম ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য অভিযান পরিচালনা করা হবে।

    ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। একই সঙ্গে নির্দেশনা বাস্তবায়নে নাগরিক, যানবাহনের মালিক, চালকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মহানগর পুলিশ।

    রাজধানীর যানবাহনে উচ্চ শব্দের হর্ন বন্ধে ডিএমপির নতুন নির্দেশনা
    পূর্ববর্তী খবরপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
    পরবর্তী খবর পোশাক খাতের মজুরি ১৮-২৪ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

    আরো সংবাদ পড়ুন

    যেকোনো ব্রান্ডের পুরোনো এসি বদলে ৩০% ছাড়ে ওয়ালটনের ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ

    বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ

    সাভার-আশুলিয়ায় কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা

    ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪

    হামের উপসর্গ নিয়ে আরও ২ প্রাণহানি

    নতুন অধ্যক্ষ পেল দিনাজপুর সরকারি কলেজ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    যেকোনো ব্রান্ডের পুরোনো এসি বদলে ৩০% ছাড়ে ওয়ালটনের ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ

    November 22, 2026

    কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: ড. সাইমুম পারভেজ

    November 22, 2026

    এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

    November 22, 2026

    ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ড

    November 22, 2026

    পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রুখতে ইরানের সঙ্গে ‘স্থায়ী’ চুক্তি করতে চান ট্রাম্প

    November 22, 2026

    বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ

    November 22, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.