Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 29 October 2026, 12:02: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু বৃহস্পতিবার: ইসি সচিব
    শীর্ষ সংবাদ ১

    রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু বৃহস্পতিবার: ইসি সচিব

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 11, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইসি সচিব

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে এই সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

    মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু হবে। এ নিয়ে আমরা পরিকল্পনা করছি। কারা আসবে, কাদের আগে ডাকা হবে এসব বিষয় চূড়ান্ত করতে হবে। এ মাসের মধ্যেই মতবিনিময় কার্যক্রম শেষ করতে চাই, যাতে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়।

    ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। ইতোমধ্যে অংশীজনদের সঙ্গে একাধিক সংলাপ সম্পন্ন করেছে কমিশন। নির্বাচন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নারী নেত্রী ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে সংস্থাটি।

    সচিব জানান, সংলাপে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), আচরণবিধি ও সুষ্ঠু নির্বাচনের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বর্তমানে ৫৩টি নিবন্ধিত দল রয়েছে। নতুন তিনটি দলের নিবন্ধন ১২ নভেম্বর চূড়ান্ত হবে। সংলাপে অর্ধশতাধিক নিবন্ধিত দলকে আমন্ত্রণ জানানো হবে জানিয়ে ইসি সচিব বলেন, কবে, কাকে ডাকা হবে তা ধাপে ধাপে জানানো হবে।

    সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের ‘দোসর’ দলগুলোর নিবন্ধন বাতিলের দাবি তুলেছে কয়েকটি রাজনৈতিক দল। জাতীয় পার্টির প্রতীক ও দলীয় বিভক্তি নিয়েও ইসিতে আবেদন রয়েছে। এমন অবস্থায় জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে কি না এমন প্রশ্নে সচিব বলেন, এখনও সিদ্ধান্ত হয়নি। আলোচনা করে ঠিক করা হবে কাদের ডাকা হবে।

    জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে দাবিদার দুই পক্ষের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনও সিদ্ধান্ত হয়নি। হলে সবাই জানতে পারবেন।

    বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। সংলাপের সময়সূচি জানিয়েছে কমিশন। সকাল ১০টা থেকে দুপুর ১৩টা পর্যন্ত যেসব দলের সঙ্গে সংলাপ হবে-

    লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

    দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যেসব দলের সঙ্গে সংলাপ হবে-
    বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম।

    রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু বৃহস্পতিবার: ইসি সচিব
    পূর্ববর্তী খবরসরকার সব দলের প্রত্যাশা পূরণের চেষ্টা করছে: আসিফ নজরুল
    পরবর্তী খবর ৩৮শ শিশুর জীবন বাঁচিয়ে রেকর্ড গড়লেন পলক মুচ্ছাল

    আরো সংবাদ পড়ুন

    মালয়েশিয়াগামী কর্মীদের ৩১ অক্টোবর থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু

    রোগীদের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা সরকারের: স্বাস্থ্যমন্ত্রী

    বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি

    খাদ্যে ভেজাল ও স্বাস্থ্যে দুর্নীতি রোধ না করলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    বহিরাগতদের অবিলম্বে ঠাকুরগাঁও ছাড়ার নির্দেশ ইসির

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

    October 28, 2026

    বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

    October 28, 2026

    স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪৬

    October 28, 2026

    বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    October 28, 2026

    ইরানের হুমকি চিরতরে দূর করার ঐতিহাসিক সুযোগ এসেছে: নেতানিয়াহু

    October 28, 2026

    যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব: পেজেশকিয়ান

    October 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.