Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 29 August 2026, 06:19: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » শিগগিরই বিএনপির একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে: তারেক রহমান
    শীর্ষ সংবাদ ১

    শিগগিরই বিএনপির একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে: তারেক রহমান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 3, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ‘চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে’ মন্তব্য করে দলের একক প্রার্থীর বিজয়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    রোববার (৩ নভেম্বর) রাতে দলের এক অনুষ্ঠানে তিনি জানান, শিগগিরই বিএনপির একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান পেমেন্ট গেটওয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দলের কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত।

    তারেক রহমান বলেন, পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম দলীয়ভাবে জানানো হবে। দল যাকে মনোনয়ন দেবে, অনুগ্রহ করে তাকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রত্যেকে এই দায়িত্ব পালন করবেন।

    তিনি বলেন, মনে রাখবেন, আপনাদের চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে। নিজেদের মধ্যে রেষারেষি, বিবাদ বা বিরোধ এমন পর্যায়ে নেওয়া ঠিক হবে না, যাতে প্রতিপক্ষ সেই সুযোগ নিতে পারে।

    রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে বিএনপির প্রবাসী নেতা-কর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য গ্রহণ কর্মসূচির অংশ হিসেবে দলের ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন উপলক্ষ্যে এ অনুষ্ঠান হয়।

    তারেক রহমান বলেন, প্রতি সংসদীয় আসনে বিএনপির একাধিক প্রার্থী আপনারা যারা নিজ নিজ এলাকায় জনগণের সমর্থন পেতে গণসংযোগ করছেন, আপনারা সবাই কিন্তু শেষ পর্যন্ত শহীদ জিয়ার অনুসারী, খালেদা জিয়ার সৈনিক, বিএনপির কর্মী, ধানের শীষের সমর্থক। মনে রাখবেন, ধানের শীষ জিতলে আপনি জিতেছেন বা জিতছেন বা জিতবেন। বিজয়ী হবে দেশ এবং গণতন্ত্র।

    নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার ঘোষকের প্রতি অমর্যাদা হয়, দেশ এবং জনগণের জন্য মাদার অব ডেমোক্রেসির অবদান প্রশ্নবিদ্ধ হয়; আপনারা এমন কোনো আচরণ দয়া করে করবেন না। সারাদেশে বিএনপির লাখো-কোটি সমর্থক বিব্রত হয় আপনারা কেউ এমন কোনো আচরণ দয়া করে করবেন না। আপনারা জনগণের সঙ্গে থাকুন। জনগণকে সঙ্গে রাখুন। আপনাদের সামনে আমি সেই স্লোগানটি উচ্চারণ করতে চাই, ‘ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলে-মিশে।’

    শিগগিরই বিএনপির একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে: তারেক রহমান
    পূর্ববর্তী খবর৫২ তে পা রাখলেন মৌসুমী
    পরবর্তী খবর ইতালিতে পর্বতাহরণের সময় তুষারধসে নিহত ৫

    আরো সংবাদ পড়ুন

    মেয়েদের এগিয়ে নিলেই বদলাবে বাংলাদেশের ভবিষ্যৎ: সমাজকল্যাণমন্ত্রী

    দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী

    নেপালের বন্যা: কাদা থেকে উঠে আসছে একের পর এক লাশ, দীর্ঘ হচ্ছে মৃতের মিছিল

    বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময়: চীনের রাষ্ট্রদূত

    বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী চীন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে কাল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

    August 28, 2026

    মেয়েদের এগিয়ে নিলেই বদলাবে বাংলাদেশের ভবিষ্যৎ: সমাজকল্যাণমন্ত্রী

    August 28, 2026

    হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

    August 28, 2026

    ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯১, মামলা ৩৯

    August 28, 2026

    বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম

    August 28, 2026

    যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: মধ্যস্থতার ভূমিকায় এগিয়ে এলো কাতার

    August 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.