Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 6 July 2026, 01:49: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার: ইসি আব্দুর রহমানেল মাছউদ
    শীর্ষ সংবাদ ১

    স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার: ইসি আব্দুর রহমানেল মাছউদ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 22, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইসি আব্দুর রহমানেল মাছউদ

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় এবার স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার বন্ধ হতে যাচ্ছে। একই সঙ্গে বাতিল হচ্ছে অনলাইনে মনোনয়নপত্র দাখিল ও ইভিএম ব্যবহারের বিধান। সম্পূর্ণ নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে থাকছে না কোনো দলীয় প্রতীক।

    এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু করতে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় এসব প্রয়োজনীয় পরিবর্তন আনার কাজ চলছে। আগামী জুনের মধ্যেই পুরো বিধি প্রণয়নের কাজ শেষ হবে এবং আগামী অক্টোবর থেকে এই নির্বাচন শুরু হতে পারে বলে আশা করছে কমিশন।

    নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু করতে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনীর উদ্যোগ নেয়া হয়েছে। ঈদের পর সংশোধিত বিধিমালা চূড়ান্ত করে আগামী জুন মাসের মধ্যেই পুরো বিধি প্রণয়নের কাজ শেষ করা হবে। আগামী অক্টোবর থেকেই এই নির্বাচন শুরু করা যাবে বলে আশা করছে কমিশন।

    প্রস্তাবিত সংশোধিত বিধিমালা অনুযায়ী, আগামী স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণভাবে নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে এবং নির্বাচনে কোনও দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না। বর্তমানে নির্দলীয় প্রার্থীদের জন্য সমর্থন হিসেবে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেয়ার যে বাধ্যবাধকতা রয়েছে, সেটিও বাতিল করা হচ্ছে। এ ছাড়া উপজেলা নির্বাচন ছাড়া স্থানীয় সরকারের অন্যান্য সব স্তরের নির্বাচনে জামানতের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে, তবে এই জামানতের পরিমাণ কত হবে তা এখনো নির্দিষ্ট করা হয়নি।

    নতুন বিধিমালায় প্রবাসী ভোট বা পোস্টাল ভোটের কোনো ব্যবস্থা থাকছে না। পাশাপাশি ফেরারি আসামিরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় চার্জশিটভুক্ত কোনো ব্যক্তি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানান এই নির্বাচন কমিশনার।

    নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে চারটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন—
    প্রথমত, সরকারের দৃষ্টিভঙ্গি। তিনি বলেন, সরকার কী চায় এবং তাদের দৃষ্টিভঙ্গি কী-সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য সরকারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে।

    দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি। তারা কী চায়? তারা কি মারামারি-হানাহানির পথে যাবে, নাকি দেশের স্বার্থে দায়িত্বশীল আচরণ করবে? তিনি বলেন, নির্বাচনে প্রতিযোগিতা থাকবে, কিন্তু সংঘর্ষ নয়।

    তৃতীয়ত, নির্বাচন কমিশনের আপসহীন মনোভাব। তিনি বলেন, ইসি নিরপেক্ষ থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। যদিও ইসির নিজস্ব কোনো শক্তি নেই; তবুও নীতি ও দৃঢ়তার জায়গা থেকে ‘হুংকার’ দিতে হবে, যাতে পুরো প্রক্রিয়া সুষ্ঠু থাকে।

    চতুর্থত-নির্বাচনী প্রক্রিয়ায় জড়িত ব্যক্তিদের আচরণ। লাখ লাখ মানুষ নির্বাচনী দায়িত্বে থাকেন। প্রিসাইডিং অফিসার যদি আন্তরিকভাবে বলেন- জাল ভোট আমি করতে দেব না, বা দুই নম্বর কাজ হবে না-তাহলে তা তার সততা, ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুণাবলির ওপর নির্ভর করে।

    সহিংসতাহীন নির্বাচন প্রসঙ্গে কমিশনার বলেন, সহিংসতা মূলত আইন-শৃঙ্খলার বিষয়। কেউ সংঘর্ষ সৃষ্টি করলে দণ্ডবিধি অনুযায়ী শাস্তি হবে। তবে শুধু আইনের কঠোর প্রয়োগ দিয়ে সমাধান সম্ভব নয়, দলগুলোর নিজস্ব রাজনৈতিক প্রতিশ্রুতি থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর ভূমিকার উদাহরণ টেনে তিনি প্রশ্ন করেন, সহযোগিতা না করলে আমরা কী করব? খেলোয়াড় যদি সারাদিন ফাউল করে, রেফারি কয়টা ফাউল ধরবে?

    তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় দুটি রাজনৈতিক জোট আচরণবিধি মেনে চলায় কেন্দ্র দখল বা ব্যালট ছিনতাইয়ের ঘটনা খুব কম হয়েছে। আসন্ন নির্বাচনেও ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। তবে কোনো ধরনের অনিয়ম বা ভেজাল ধরা পড়লে কাউকেই ছাড় দেয়া হবে না এবং প্রয়োজনে ভোটকেন্দ্র বন্ধ করার কঠোর ব্যবস্থা নেয়া হবে।

    স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান তারেক রহমানের
    পূর্ববর্তী খবরহরমুজ প্রণালি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ডোনাল্ড ট্রাম্প
    পরবর্তী খবর মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ

    আরো সংবাদ পড়ুন

    ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে: ট্রাম্প

    সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

    এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ে-বধ, কোয়ার্টারে ফ্রান্স

    ‎কৃষি কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না: কৃষিমন্ত্রী

    জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    স্বাস্থ্য সেবাকে বিকেন্দ্রীকরণ করতে সরকার কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

    July 5, 2026

    জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাক টিকিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

    July 5, 2026

    ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে: ট্রাম্প

    July 5, 2026

    সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

    July 5, 2026

    তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

    July 5, 2026

    খামেনির জানাজায় অংশ নেওয়া ইরানি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হবে না: ট্রাম্প

    July 5, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.