Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 30 September 2026, 08:02: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » ৫৫ লাখ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চলছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
    রাজনীতি

    ৫৫ লাখ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চলছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 29, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

    ৫৫ লাখ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

    ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের বাজারে এলপিজি গ্যাসের কোনো সংকট নেই বলে নিশ্চয়তা দিয়েছেন আমদানিকারক ও অপারেটররা। অসৎ উদ্দেশ্যে কেউ যেন এলপিজি মজুত না করে, সেই বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী আহ্বান জানিয়েছেন। কেউ এ ধরনের কর্মকাণ্ড করলে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।

    তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা নেবে বাংলাদেশ। এর মূল উদ্দেশ্য হলো পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, প্রযুক্তিগত বিনিময়, পারমাণবিক নিরাপত্তা এবং বেসামরিক জ্বালানি খাতে বৈজ্ঞানিক সহযোগিতা বৃদ্ধি করা। এ চুক্তির ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো সমস্যা হবে বলে মনে করছি না। বাংলাদেশ তার স্বার্থে যার সঙ্গে প্রয়োজন, তার সঙ্গেই সম্পৃক্ত হবে।

    দেশে অপরাধ সংঘটিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় কিছু অপরাধ বেড়েছে, আবার কিছু অপরাধ কমেছেও ডেটা সেটিই বলছে। তবে দেশে এখন কোনো নৈরাজ্য নেই। অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে পরিস্থিতি অনেক ভালো। তুলনামূলকভাবে সরকার খুব খারাপ করছে বলে মনে করছি না।

    যৌথ বাহিনী বা কোনো বিশেষ অভিযান পরিচালনার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, পুলিশ তাদের কার্যক্রম বাড়াচ্ছে। প্রয়োজন হলে রাষ্ট্র বা জনগণের স্বার্থে আইনি চৌহদ্দির মধ্যে থেকে সরকার যেকোনো ধরনের সিদ্ধান্ত নেবে।

    ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সফর প্রসঙ্গে তিনি বলেন, অজিত দোভাল সফরে এলে সরকার নিশ্চয়ই তা জানাত এবং আনুষ্ঠানিকভাবেই বিষয়টি সম্পন্ন হতো। বাংলাদেশে ও ভারতে অনেক গুজব ও অনুমাননির্ভর সংবাদ প্রকাশিত হয়। অজিত দোভাল বাংলাদেশ সফর করেছেন এমন কোনো তথ্য সরকারের কাছে নেই।

    বিএনপির সঙ্গে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, এটি রাজনীতির অংশ। এটা বলা হচ্ছে না যে বর্তমান সরকারের সময়ে সরকারের সঙ্গে সম্পৃক্ত কেউ বা দলের নাম ব্যবহার করে কেউ এ ধরনের কর্মকাণ্ড করছে না। তবে বিএনপিকে চাঁদাবাজির সঙ্গে যুক্ত করে একটি ব্র্যান্ডিং বা ন্যারেটিভ তৈরির চেষ্টা অন্তর্বর্তী সরকারের সময় থেকেই রয়েছে।

    শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ তাকে চায় এবং ভারতকে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র মূলত বোঝাতে চেয়েছে, এটি দুই রাষ্ট্রের দ্বিপক্ষীয় বিষয়; এখানে অন্য কোনো দেশের যুক্ত হওয়ার প্রয়োজন নেই।

    তিনি আরও বলেন, বাংলাদেশ কারও চাপ বা শর্তে কোনো সিদ্ধান্ত নেবে না। এয়ারবাস বা বোয়িং বাংলাদেশ যেটিই কিনুক না কেন, তা দেশের নিজস্ব প্রয়োজন বিবেচনা করেই কেনা হবে।

    ৫৫ লাখ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চলছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
    পূর্ববর্তী খবরদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি
    পরবর্তী খবর অপতথ্য ও গুজব নিয়ন্ত্রণ করা প্রয়োজন: তথ্য প্রতিমন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    নিউগিনি প্রপার্টিজে হামলা: মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

    আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    ঢাকা-দিল্লি সম্পর্কে নানা চ্যালেঞ্জ থাকলেও দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার

    বিশ্ববাজারে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

    সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু

    অপতথ্য ও গুজব নিয়ন্ত্রণ করা প্রয়োজন: তথ্য প্রতিমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫

    September 30, 2026

    যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর শিগগিরই

    September 30, 2026

    নিউগিনি প্রপার্টিজে হামলা: মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার

    September 30, 2026

    ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

    September 30, 2026

    চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

    September 30, 2026

    মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানো বন্ধে মালয়েশিয়াকে জাতিসংঘের আহ্বান

    September 30, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.