Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 7 July 2026, 03:36: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » নুরের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ: অ্যাটর্নি জেনারেল
    শীর্ষ সংবাদ ১

    নুরের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ: অ্যাটর্নি জেনারেল

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 30, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    নুরের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ অ্যাটর্নি জেনারেল

    সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ হিসেবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    অ্যাটর্নি জেনারেল বলেন, নুরের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। জাতীয় পার্টি ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে বেঈমানি করেছে। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। তাদের পুরোনো ইতিহাস উন্মোচন হয়েছে। তাই নিষিদ্ধের দাবি উঠেছে, এ বিষয়ে আইনগত দিক যাচাই-বাছাই করে পদক্ষেপ নেয়া হবে।

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সরকারি কেসি কলেজ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু বকর সিদ্দিকী, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর এবং গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন।

    এর আগে শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় নুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, নুরের মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছে, নাক ও ডান চোয়ালের হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

    ডা. মোস্তাক আরও জানান, মাথার সিটিস্ক্যান রিপোর্টে রক্তক্ষরণের পাশাপাশি সামান্য ফোলা দেখা গেছে। চোখ ও মুখ ফুলে গেছে, ডান চোখে রক্ত জমাট বেঁধেছে। তবে শরীরের অন্য কোথাও গুরুতর আঘাত নেই।

    নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. জাহিদ রায়হান বলেন, নুর এখনো শঙ্কামুক্ত নন। মাথার ভেতরে পানি জমাট বাঁধলেও আপাতত অপারেশনের প্রয়োজন নেই। নাক-কান-গলা, চক্ষু, নিউরোসার্জারি ও ক্যাজুয়েলটি বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড নুরের চিকিৎসা পর্যবেক্ষণ করছে।

    বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, নুর বর্তমানে অক্সিজেন সম্বলিত বেডে ভর্তি আছেন এবং গুরুতর আহত। পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে।

    নুরের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয় গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ: অ্যাটর্নি জেনারেল
    পূর্ববর্তী খবরকাকরাইলে জাপার কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান
    পরবর্তী খবর চাকসু নির্বাচনে ডোপ টেস্ট পজিটিভ হলেই প্রার্থীতা বাতিল

    আরো সংবাদ পড়ুন

    বিশ্বকাপ শেষ রোনালদোর, কোয়ার্টার ফাইনালে স্পেন

    পর্তুগালের বিপক্ষে এগিয়ে গেল স্পেন

    রোনালদো–ইয়ামালদের গোলের অপেক্ষা

    কোয়ার্টার ফাইনালে চোখ রেখে চলছে স্পেন–পর্তুগালের লড়াই

    আগামীর বাংলাদেশ গড়তে শিশুদের প্রস্তুত হওয়ার আহ্বান জুবাইদা রহমানের

    শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: ববি হাজ্জাজ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিশ্বকাপ শেষ রোনালদোর, কোয়ার্টার ফাইনালে স্পেন

    July 7, 2026

    পর্তুগালের বিপক্ষে এগিয়ে গেল স্পেন

    July 7, 2026

    রোনালদো–ইয়ামালদের গোলের অপেক্ষা

    July 7, 2026

    গোল শূন্য দিয়ে প্রথমার্ধের খেলা শেষ করল স্পেন–পর্তুগাল

    July 7, 2026

    কোয়ার্টার ফাইনালে চোখ রেখে চলছে স্পেন–পর্তুগালের লড়াই

    July 7, 2026

    জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

    July 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.