২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স ও স্পেন। অনেকের চোখে টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী দুই দলই এবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে। তবে শেষ পর্যন্ত ফাইনালের টিকিট পাবে কেবল একটি দল।
মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের ডালাসে মাঠে নামে লা রোজা এবং লে ব্লুজ’রা।
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ জয়ে বেশ আত্মবিশ্বাসে রয়েছে স্পেন। এদিকে কোয়ার্টার-ফাইনালে মরক্কোর বিপক্ষে দুর্দান্ত জয়ের পর স্পেনের বিপক্ষেও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাচ্ছে ফ্রান্স ।

