Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 13 October 2026, 11:17: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » মধ্যপ্রাচ্য সংকটে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয়: জ্বালানি প্রতিমন্ত্রী
    শীর্ষ সংবাদ ১

    মধ্যপ্রাচ্য সংকটে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয়: জ্বালানি প্রতিমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 21, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    জ্বালানি প্রতিমন্ত্রী

    মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে সরকার অনেকটা বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানির মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প ছিল না।

    সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, চলমান মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষিতে জ্বালানি তেলের দাম অব্যাহতভাবে বাড়ছে। সংকটটি প্রতিদিন নতুন মাত্রায় আবির্ভূত হচ্ছে। এর ফলে বীমার প্রিমিয়াম ও জাহাজ ভাড়া যেভাবে বাড়ছে, তাতে জ্বালানির মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না।

    অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এ বছর মার্চ থেকে আগস্ট পর্যন্ত জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে না পারায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) ২২ হাজার ৮৭৫ কোটি টাকা লোকসান দিতে হয়েছে। এ সময়ে গড়ে প্রতি মাসে ৩ হাজার ৮১৩ কোটি টাকা লোকসান হয়েছে।

    তিনি বলেন, দেশে বছরে প্রায় ৭০ লাখ মেট্রিক টন জ্বালানি আমদানি করতে হয়। এর মধ্যে ৪৫ লাখ মেট্রিক টন ডিজেল। আন্তর্জাতিক বাজারে প্রতি লিটার ডিজেলের গড় মূল্য প্রায় ২০৫ টাকা। মূল্য সমন্বয়ের আগে দেশে ডিজেলের দাম ছিল ১১৫ টাকা। ফলে লিটারে ৯০ টাকা লোকসান দিতে হচ্ছিল। মূল্য সমন্বয়ের পরও গড়ে প্রতি লিটারে ৭০ টাকা ভর্তুকি দিতে হবে বিপিসিকে।

    প্রতিমন্ত্রী বলেন, মূল্য সমন্বয় না করলে বছরে শুধু ডিজেলেই ভর্তুকি দিতে হতো ৪০ হাজার কোটি টাকা। আর সব ধরনের জ্বালানিতে বছরে ভর্তুকি দিতে হতো প্রায় ৫০ হাজার কোটি টাকা। জ্বালানি তেলে ভর্তুকি অব্যাহত রাখলে সামাজিক নিরাপত্তা কার্যক্রম ভীষণভাবে বিঘ্নিত হবে উল্লেখ করে তিনি বলেন, কোনো বিকল্প সামনে না থাকায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে। আশা করি, দেশবাসী বিষয়টি উপলব্ধি করবেন।

    আঞ্চলিক দেশগুলোর জ্বালানি তেলের দামের তুলনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, কলকাতায় ডিজেলের দাম ১৩৪ টাকা ৭৬ পয়সা, মিয়ানমারে ১৬৪ টাকা ৮৩ পয়সা, নেপালে ১৬১ টাকা ২৪ পয়সা, শ্রীলঙ্কায় ১৭৯ টাকা ৪২ পয়সা, থাইল্যান্ডে ১৫১ টাকা ২২ পয়সা, ভিয়েতনামে ১৩৭ টাকা, ফিলিপাইনে ১৬৮ টাকা ৫৩ পয়সা, পাকিস্তানে ১৮৫ টাকা ৪৮ পয়সা এবং সংযুক্ত আরব আমিরাতে ১৪৪ টাকা ৭৯ পয়সা। অর্থাৎ এ অঞ্চলে বাংলাদেশে জ্বালানি তেলের মূল্য সর্বনিম্ন ছিল।

    তিনি বলেন, প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স দিয়ে কেনা তেল প্রতিবেশী দেশে পাচার হওয়ার বড় ঝুঁকি তৈরি হয়েছিল। সামাজিক কর্মসূচি অব্যাহত রাখা এবং জ্বালানি তেল পাচার ঠেকাতেও দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে। দাম সমন্বয়ের অভিঘাত জনগণের ওপর যেন সর্বনিম্ন পর্যায়ে থাকে, প্রধানমন্ত্রী সে নির্দেশ দিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী।

    তিনি বলেন, বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে, যেন মূল্য সমন্বয়ের সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র ফায়দা লুটতে না পারে। যোগাযোগ মন্ত্রণালয়ও পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটকে অতীতের সংকটের সঙ্গে তুলনা করা যায় না উল্লেখ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিগত সময়ে মধ্যপ্রাচ্য সংকট এভাবে সামনে আসেনি। বর্তমান পরিস্থিতি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কিংবা কোভিডের সময়ের বাস্তবতার সঙ্গেও তুলনীয় নয়।

    নিজেকে রাজনৈতিক কর্মী উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জনগণের জীবনমানের উন্নয়ন ও কষ্ট লাঘবের অভিপ্রায়েই তিনি রাজনীতিতে এসেছেন। জ্বালানি তেলের দাম সমন্বয়ের মতো সিদ্ধান্ত অত্যন্ত কঠিন। অনেক বিচার-বিশ্লেষণের পর এবং দীর্ঘ সময় অপেক্ষা করেই সামনে কোনো বিকল্প না থাকায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

    তিনি বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের যে কষ্ট হবে, সেটি তিনি উপলব্ধি করেন। এ কারণে জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। মধ্যপ্রাচ্যের সংকট অচিরেই কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, জ্বালানির বাজার স্বাভাবিক হয়ে এলে দ্রুততম সময়ের মধ্যে সরকার মূল্য আবার সমন্বয় করে আগের জায়গায়, কিংবা তার চেয়েও কম মূল্যে নির্ধারণ করতে চাইবে।

    মধ্যপ্রাচ্য সংকটে বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয়: জ্বালানি প্রতিমন্ত্রী
    পূর্ববর্তী খবরবেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
    পরবর্তী খবর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৫৫

    আরো সংবাদ পড়ুন

    দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা

    ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী

    সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক-শেয়ারবাজার

    অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা গ্রেফতার

    তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা

    October 13, 2026

    ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল

    October 13, 2026

    টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

    October 13, 2026

    ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী

    October 13, 2026

    সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    October 12, 2026

    জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে তার বাসার সামনে বিক্ষোভ-মিছিল

    October 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «অক্টোবর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২
    ৩৪৫৬৭৮৯
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১  
    « সেপ্টেম্বরনভেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.