Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 1 July 2026, 09:07: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ২ » আফগানিস্তানকে সন্ত্রাসের লাগাম টানতে বলল চীন-পাকিস্তান
    আন্তর্জাতিক

    আফগানিস্তানকে সন্ত্রাসের লাগাম টানতে বলল চীন-পাকিস্তান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 21, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আফগানিস্তানকে সন্ত্রাসের লাগাম টানতে বলল চীন-পাকিস্তান

    আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান কর্তৃপক্ষকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে পাকিস্তান ও চীন। একইসঙ্গে অর্থনৈতিক সহযোগিতা ও চীন-পাকিস্তান ইকোনমিক করিডর (সিপিইসি) আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে তারা। বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

    সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান-আফগানিস্তান-চীনের ত্রিপক্ষীয় সংলাপের ষষ্ঠ বৈঠকে এই আহ্বান জানানো হয়েছে। তালেবানের ক্ষমতায় ফেরার পর কাবুলে প্রথমবারের মতো এই বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠক ও এর বাইরে আলাদা আলোচনায়ও নিরাপত্তা ছিল প্রধান আলোচ্য বিষয়। এছাড়া পাকিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা আফগান নেতাদের সঙ্গেও পৃথক বৈঠক করেন।

    জাতিসংঘের মূল্যায়ন অনুযায়ী, ২০২১ সালের আগস্টের পর থেকে আফগানিস্তান আবারও ইসলামিক স্টেট খোরাসান (আইএস-কে), তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), ইস্ট তুর্কেস্তান ইসলামিক মুভমেন্ট (ইটিআইএম) ও আল-কায়েদার ঘাঁটিতে পরিণত হয়েছে। পাকিস্তান ও চীন এই গোষ্ঠীগুলোকে নিজেদের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে দেখছে।

    চীনের মধ্যস্থতায় গত মে মাসে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে পাকিস্তান ঘনিষ্ঠ নিরাপত্তা সমন্বয়ের প্রতিশ্রুতি পেয়েছিল। তখন বেইজিং জানিয়েছিল, ভবিষ্যতের অর্থনৈতিক প্রকল্প, বিশেষত মেস আইনাক কপার খনি উন্নয়ন, ইটিআইএম দমনের ওপর নির্ভর করবে।

    কাবুলে আফগান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুঃখ প্রকাশ করেন যে, তালেবানরা সন্ত্রাস দমনের প্রতিশ্রুতি রক্ষা করছে না। তিনি বলেন, “রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে উৎসাহব্যঞ্জক অগ্রগতি হয়েছে। কিন্তু নিরাপত্তা, বিশেষত সন্ত্রাসবিরোধী সহযোগিতায় অগ্রগতি খুব ধীর।” দার সাম্প্রতিক সময়ে আফগান মাটি থেকে পরিচালিত সন্ত্রাসী হামলার প্রসঙ্গ তুলে টিটিপি ও বালুচিস্তান লিবারেশন আর্মির বিরুদ্ধে “সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য ব্যবস্থা” নেওয়ার আহ্বান জানান।

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদ চলতি বছরের জুলাইয়ে জানায়, আফগানিস্তানে তালেবানদের সহযোগিতায় টিটিপি’র প্রায় ছয় হাজার যোদ্ধা সক্রিয় রয়েছে। উন্নত অস্ত্র, আইএস-কে, আল-কায়েদা ও বালুচ বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে তারা শুধু ২০২৪ সালের শেষার্ধে পাকিস্তানে ৬০০টিরও বেশি হামলা চালিয়েছে, যেখানে প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছেন।

    মূলত চীনের মধ্যস্থতায় এ বছর কাবুল ও ইসলামাবাদের সম্পর্কে কিছুটা অগ্রগতি হলেও পরিস্থিতি এখনো অসম। পাকিস্তান আবারও রাষ্ট্রদূত পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক চালু করেছে। জুলাইয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি তালেবান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির সঙ্গে বৈঠক করে সন্ত্রাসবিরোধী যৌথ সমন্বয় কমিটি পুনরায় চালুর ঘোষণা দিয়েছিলেন।

    আফগানিস্তানকে সন্ত্রাসের লাগাম টানতে বলল চীন-পাকিস্তান
    পূর্ববর্তী খবরচারদিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী
    পরবর্তী খবর লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

    আরো সংবাদ পড়ুন

    চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রত্যয় উত্তর কোরিয়ার

    ইরানে ফের হামলার জন্য প্রস্তুত ইসরায়েল, হুঁশিয়ারি নেতানিয়াহুর

    ভারতে বাস-ট্রাকের সংঘর্ষের পর আগুনে নিহত ৭, আহত ২২ 

    যে কারণে নরওয়ের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল!

    হরমুজ প্রণালি ইরানের ‘ক্ষমতার সবচেয়ে বড় হাতিয়ার’: ক্যালিবাফ

    অবিলম্বে তেলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এলপিজির নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার

    July 1, 2026

    গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

    July 1, 2026

    দেশে ৩৮ জেলায় নেই আইসিইউ, বঞ্চিত গ্রামীণ মানুষ: জুবাইদা রহমান

    July 1, 2026

    এসএসসি, এইচএসসি ও স্নাতক পরীক্ষা যথাসময়ে সম্পন্ন করা হবে: শিক্ষামন্ত্রী

    July 1, 2026

    অনুমোদন পেল নতুন ৩ উপজেলা ও ১ থানা 

    July 1, 2026

    চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রত্যয় উত্তর কোরিয়ার

    July 1, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.