Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 15 September 2026, 06:38: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ২ » আবারও হত্যার হুমকি পাওয়ার দাবি আখতার হোসেনের, থানায় জিডি
    রাজনীতি

    আবারও হত্যার হুমকি পাওয়ার দাবি আখতার হোসেনের, থানায় জিডি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কFebruary 8, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আবারও হত্যার হুমকি পাওয়ার দাবি আখতার হোসেনের, থানায় জিডি

    মোবাইল ফোনে হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী আখতার হোসেন।

    এ বিষয়ে শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

    আখতার হোসেনের অভিযোগ, শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে প্রচার-প্রচারণা চালানোর সময় একটি মোবাইল নম্বর থেকে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাকে।

    এ বিষয়ে আখতার বলেন, আমার প্রতিপক্ষ নানাভাবে কালোটাকা ও পেশীশক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে এ ঘটনা ঘটতে পারে। তিনি প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

    আরও পড়ুন- ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা

    ১১ দলীয় নির্বাচনি ঐক্যের এ প্রার্থী জিডিতে উল্লেখ করেন, বিকেল অনুমানিক সাড়ে ৫টার সময় তিনি পীরগাছা থানার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনি প্রচার-প্রচারণা চালানোর সময় অপরিচিত মোবাইল নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

    এ ঘটনা নিয়ে শনিবার রাত ১১টার দিকে আখতার হোসেন এক ভিডিও বার্তায় দাবি করেন, সারাদেশের মতো তার আসনেও শাপলা কলির নেতাকর্মীদের নানা সময়ে হুমকি দেওয়া হয়েছে। প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে, গোপনেও হুমকি দেওয়া হয়েছে।

    এনসিপি এ নেতা ওই ভিডিও বার্তায় আরও বলেন, ভয় দেখিয়ে, উড়ো কথা বলে, প্রাণনাশের হুমকি দিয়ে কোনোভাবেই আমাদের জয়যাত্রাকে থামিয়ে রাখা যাবে না।

    এ ব্যাপারে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    এর আগে, গত বছরের ১৭ মে ডাকযোগে পাঠানো এক চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি করেছিলেন আখতার হোসেন।

    উল্লেখ্য, পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসনে এনসিপির আখতার হোসেন (শাপলা কলি) ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এমদাদুল হক ভরসা (ধানের শীষ), জাতীয় পার্টির আবু নাসের শাহ মাহবুবার রহমান (লাঙ্গল), ইসলামী আন্দোলনের জাহিদ হোসেন (হাতপাখা), বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা (রিকশা), বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় (ডাব), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মাকর্সবাদী’র প্রগতি বর্মণ তমা (কাঁচি) ও স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলম বাসার (হরিণ)।

    এ আসনে বর্তমানে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন। এর মধ্যে ৪ হাজার ৬৪৩ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। দুই উপজেলার ১৬৩টি ভোটকেন্দ্রের ৯৪৪টি বুথে ভোটগ্রহণ করা হবে।

    আবারও হত্যার হুমকি পাওয়ার দাবি আখতার হোসেনের থানায় জিডি
    পূর্ববর্তী খবরআজ মাঠে নামছে ১০৫১ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
    পরবর্তী খবর আইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে পাকিস্তানে বুলবুল

    আরো সংবাদ পড়ুন

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফর্ম নিলেন মির্জা ফখরুলের ছোট ভাই

    ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা বন্ধন দৃঢ় করার সিদ্ধান্ত পাকিস্তানের

    নগর স্বাস্থ্য ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

    ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: মীর শাহে আলম

    সাত ধাপে হবে ইউপি নির্বাচন, তারিখ ঘোষণা

    এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: আনোয়ার ইব্রাহিম

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    স্থানীয় সরকার আইনে এককভাবে নির্বাচনের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    September 15, 2026

    ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

    September 15, 2026

    হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

    September 15, 2026

    রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

    September 15, 2026

    জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

    September 15, 2026

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফর্ম নিলেন মির্জা ফখরুলের ছোট ভাই

    September 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.