বিগত সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনীতিতে ভঙ্গুর পরিস্থিতি সৃষ্টি হয়েছে— এমনটাই জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ইউরোপে জনশক্তি রফতানি সংক্রান্ত সেমিনারে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতিকে স্বনির্ভর করাই সরকারের মূল লক্ষ্য। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যত পরিকল্পনা নির্ধারণ করতে চায় সরকার। মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ঠিক রাখতে রেমিট্যান্স আয়ের পরিধি বাড়ানো অত্যান্ত জরুরি। তাই বিদেশে দক্ষ জনশক্তি পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে কাজ করছে সরকার।
এসময় কক্সবাজারসহ দেশের পর্যটন স্পটগুলোকে আন্তর্জাতিক মানের করা হবে বলেও জানান মন্ত্রী।

