Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 7 July 2026, 08:49: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ২ » ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ পায়নি জাতিসংঘ : রাফায়েল গ্রোসি
    আন্তর্জাতিক

    ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ পায়নি জাতিসংঘ : রাফায়েল গ্রোসি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 30, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইরানের

    ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ পায়নি বলে জানিয়েছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি।

    তিনি বলেন, ইরান এখনো পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি বা এনপিটিতে অটল রয়েছে। আর এটিকে তিনি ‘বুদ্ধিদীপ্ত পদক্ষেপ’ বলেও উল্লেখ করেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

    জাতিসংঘ সদর দপ্তরে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি বলেন, “নিউইয়র্ক বা ভিয়েনায় ইরানকে ঘিরে কোনো প্রস্তাব গৃহীত হলে আচরণের এক ধরনের পুনরাবৃত্তি দেখা যায়। তারা (তেহরান) আমাদের সঙ্গে সহযোগিতা কমিয়ে দেয়।” তিনি বলেন, বিষয়টি দুঃখজনক এবং তিনি এই বিষয়টি বারবার তেহরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

    ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য সম্প্রতি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া বা ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থা সক্রিয় করার পর তেহরান আইএইএর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের ঘোষণা দেয়। তবে গ্রোসি জানান, ইরানি কর্মকর্তারা সংস্থাটিকে আশ্বস্ত করেছেন যে তারা এখনো পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তির কাঠামোর মধ্যেই থাকতে চায়। যা তিনি “বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত” বলে মন্তব্য করেন।

    তিনি আরও জানান, গত জুন মাসে ইসরায়েল-ইরান যুদ্ধের সময় নিরাপত্তাজনিত কারণে আইএইএ ইরান থেকে তাদের পরিদর্শক দল সরিয়ে নেয়। তারপর থেকে তেহরানের সঙ্গে পুনরায় সম্পর্ক গঠনের চেষ্টা চলছে। গ্রোসি বলেন, তিনি নিয়মিতভাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে গ্রোসি স্পষ্টভাবে বলেন, “না, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না, আর অতীতেও বানায়নি। আমি এটি একেবারে পরিষ্কারভাবে বলতে চাই।”

    তিনি জানান, আইএইএর জুন মাসের প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে— ইরানের এমন কোনো কর্মসূচি নেই। তার ভাষায়, “আমরা এমন কিছু দেখিনি যা থেকে বোঝা যায়, সেখানে বাস্তবিক কোনো পারমাণবিক অস্ত্র তৈরির কাজ চলছে।”

    এর আগে গত ২৮ আগস্ট ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি (ই-থ্রি) ঘোষণা দেয় যে তারা ‘স্ন্যাপব্যাক’ ব্যবস্থা সক্রিয় করছে, যার মাধ্যমে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে। ওই তিন দেশ ইরানের বিরুদ্ধে ২০১৫ সালের পরমাণু চুক্তি (জেসিপিওএ) লঙ্ঘনের অভিযোগ তোলে। মূলত যুক্তরাষ্ট্র ২০১৮ সালে চুক্তি থেকে একতরফাভাবে সরে যাওয়ার পর থেকেই এ নিয়ে বিরোধ চলছে।

    অন্যদিকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে— ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানাতে চায়। তবে তেহরান বারবার দাবি করে এসেছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটি বিদ্যুৎ উৎপাদন ও বেসামরিক প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে।

    ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ পায়নি জাতিসংঘ : রাফায়েল গ্রোসি
    পূর্ববর্তী খবররাশিয়ার অপরিশোধিত তেল কেনা বন্ধ করলো ভারতের রাষ্ট্রীয় কোম্পানি
    পরবর্তী খবর এবার ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

    আরো সংবাদ পড়ুন

    শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা: নিহত ২৫, আহত অন্তত ১০০

    ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো একই পরিণতি হবে ইরানি নেতাদের: কাৎজ

    যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘বাভি’, নিহত ৫

    তেহরানে আলি খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৪২

    স্বাস্থ্য সেবাকে বিকেন্দ্রীকরণ করতে সরকার কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিশ্বকাপ শেষ রোনালদোর, কোয়ার্টার ফাইনালে স্পেন

    July 7, 2026

    পর্তুগালের বিপক্ষে এগিয়ে গেল স্পেন

    July 7, 2026

    রোনালদো–ইয়ামালদের গোলের অপেক্ষা

    July 7, 2026

    গোল শূন্য দিয়ে প্রথমার্ধের খেলা শেষ করল স্পেন–পর্তুগাল

    July 7, 2026

    কোয়ার্টার ফাইনালে চোখ রেখে চলছে স্পেন–পর্তুগালের লড়াই

    July 7, 2026

    জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

    July 6, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.