Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 9 September 2026, 05:32: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ২ » ইসরায়েলকে আইআরজিসির ফোর্স প্রধানের কড়া হুঁশিয়ারি
    আন্তর্জাতিক

    ইসরায়েলকে আইআরজিসির ফোর্স প্রধানের কড়া হুঁশিয়ারি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJune 22, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ইসরায়েলকে আইআরজিসির ফোর্স প্রধানের কড়া হুঁশিয়ারি

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির পরও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। দুই দেশের মধ্যকার চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের কথা থাকলেও তা কার্যকর না হওয়ায় ইসরায়েলকে অঞ্চল ছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি। সোমবার (২২ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    ইসমাইল কানি বলেন, ইসরায়েল যদি নিজে থেকে সরে না যায়, তবে ২০০০ সালে দেশটি থেকে তাদের যেভাবে নিঃশর্তভাবে পিছু হটতে হয়েছিল, সেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে।

    রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে এক পোস্টে কুদস ফোর্স প্রধান বলেন, ইসরায়েল যদি তাদের আগ্রাসন ও দখলদারিত্ব অব্যাহত রাখে, তাহলে তাদের অপমান ও পরাজয়ের মধ্য দিয়ে বিতাড়িত করা হবে।

    তিনি বলেন, আপনারা যদি স্বেচ্ছায় দক্ষিণ লেবানন থেকে সরে না যান, তবে ২০০০ সালের সেই মহাকাব্যের পুনরাবৃত্তি আবার ঘটবে। ওই বছর ইসরায়েল লেবানন থেকে চরম লাঞ্ছনা নিয়ে পালিয়েছিল। এখন সিদ্ধান্ত আপনাদের নিতে হবে।

    এদিকে সুইজারল্যান্ডে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের অচলাবস্থা দেখা দিয়েছিল। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি একটি সূত্রের বরাতে বলেছে, ট্রাম্পের হুমকি প্রকাশ হওয়ার পর ইরানি প্রতিনিধি দল আলোচনার টেবিলে ফিরতে অস্বীকার করেছিল। তবে পাকিস্তানি ও কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান অব্যাহত ছিল।

    অন্যদিকে আলোচনায় অংশ নেওয়া এক মার্কিন কূটনীতিক বলেন, ইরানিরা কখনোই আলোচনা ছেড়ে যায়নি। তারা গভীর রাত পর্যন্ত আলোচনা চালিয়েছে। আমরা হরমুজ প্রণালি, লেবানন পরিস্থিতি, পরমাণু ইস্যু এবং সমঝোতা স্মারক বাস্তবায়নের খুঁটিনাটিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি।

    মার্কিন এক কর্মকর্তা বলেন, উচ্চপর্যায়ের এই আলোচনা সোমবার শেষ হওয়ার কথা রয়েছে। তবে কারিগরি কমিটি পরবর্তী আলোচনার জন্য সেখানেই অবস্থান করবেন। চুক্তিতে বিশ্ব জ্বালানি সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং লেবাননসহ সব ধরনের শত্রুতা বন্ধের আহ্বান জানানো হয়েছে।

    উল্লেখ্য, দীর্ঘ ২২ বছরের দখলদারিত্ব শেষে ২০০০ সালে ইসরায়েলি সেনাবাহিনীকে দক্ষিণ লেবানন থেকে সরিয়ে নেওয়া হয়। এ দিনটিতে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ২৫ মে লেবাননে ‘মুক্তি দিবস’ পালন করা হয়।

    ইসরায়েলকে আইআরজিসির ফোর্স প্রধানের কড়া হুঁশিয়ারি
    পূর্ববর্তী খবরবাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
    পরবর্তী খবর সন্ধ্যার মধ্যে দেশের ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

    আরো সংবাদ পড়ুন

    মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ যুবক আটক

    মক্কা জোটে ইরানকে চায় রাশিয়া

    ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

    মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কায় ঊর্ধ্বমুখী তেলের দাম

    সান ডিয়েগোর এয়ারপোর্টে বিমান দুর্ঘটনায় নিহত ২

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭১

    September 8, 2026

    ইবতেদায়িসহ সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী

    September 8, 2026

    মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ যুবক আটক

    September 8, 2026

    রাষ্ট্রপতির স‌ঙ্গে দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ

    September 8, 2026

    ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    September 8, 2026

    মক্কা জোটে ইরানকে চায় রাশিয়া

    September 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.