Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 28 June 2026, 06:40: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ২ » পাকিস্তানের শপিংমলে অগ্নিকাণ্ড, এক দোকান থেকে ৩০ মরদেহ উদ্ধার
    আন্তর্জাতিক

    পাকিস্তানের শপিংমলে অগ্নিকাণ্ড, এক দোকান থেকে ৩০ মরদেহ উদ্ধার

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 22, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    পাকিস্তানের করাচিতে গুল প্লাজা নামের একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে।

    বুধবার (২১ জানুয়ারি) ধ্বংসাবশেষের মধ্যে মেজানিন ফ্লোরের একটি দোকান থেকে অন্তত ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে এক দশকেরও বেশি সময়ের মধ্যে করাচির সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। এ ঘটনায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। খবর জিও নিউজের।

    প্রথম ও দ্বিতীয় তলায় উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার পর উদ্ধারকারী দলগুলো মেজানিন ফ্লোরে অভিযান শুরু করলে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। ডিআইজি (সাউথ) সৈয়দ আসাদ রাজা জানান, মেজানিন ফ্লোরের একটি মাত্র ক্রোকারিজ দোকানের ভেতরেই ৩০টি মরদেহ পাওয়া গেছে। তিনি বলেন, মরদেহগুলো হাসপাতালে পাঠানোর পর উদ্ধার কার্যক্রমের পরবর্তী ধাপে যাওয়া হবে।

    প্রাথমিক প্রতিবেদনে দোকানটির ভেতরে ২০ থেকে ২৫টি মরদেহ থাকার কথা বলা হলেও ডিআইজি রাজা নিশ্চিত করেন, মোট উদ্ধারকৃত মরদেহের সংখ্যা ৩০। মরদেহ উদ্ধারের পর ডিআইজি (সাউথ) সেগুলো সিভিল হাসপাতালে পাঠানোর জন্য একটি বিশেষ দল গঠন করেন।

    উদ্ধার অভিযানে অংশ নেয়া রেসকিউ ১১২২, এধি ফাউন্ডেশন, রেঞ্জার্স এবং ছিপা স্বেচ্ছাসেবকদের ভবন থেকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়। বিপুল সংখ্যক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধার কার্যক্রম নির্বিঘ্ন করতে পুলিশ দ্রুত এলাকাটি ঘিরে ফেলে। উদ্ধারকৃত মরদেহগুলো দোকানদার, কর্মচারী নাকি ক্রেতাদের—তা নিয়ে কর্তৃপক্ষ নিশ্চিত হতে পারেনি।

    শপিং মলেরই এক দোকানদারের সহায়তায় এই দোকানটির খোঁজ পান উদ্ধারকর্মীরা। আগুন লাগার পরপরই ওই দোকানদার দেখেছিলেন, আগুন লাগার প্রাথমিক মুহূর্তে শপিং মলে হুড়োহুড়ি শুরু হলে হতাহতরা ১৪৪ নম্বর দোকানটির ভেতরে আশ্রয় নেন।

    এছাড়া ভবনের ভেতরে থাকা আরও অনেকে দোকান, কোণ ও ছাউনি নিচে আশ্রয় নিয়েছিলেন, কারণ আগুন লাগার সময় শপিং সেন্টারের অধিকাংশ নির্গমনপথ বন্ধ ছিল।

    এক দোকান থেকে ৩০ মরদেহ উদ্ধার পাকিস্তানের শপিংমলে অগ্নিকাণ্ড
    পূর্ববর্তী খবরধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু তারেক রহমানের
    পরবর্তী খবর হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

    আরো সংবাদ পড়ুন

    কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

    চুক্তির পর ইরানে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

    মাঠে নামলো মেসি

    পশ্চিমবঙ্গে এনআরসি-ধর্মান্তর বিরোধী আইন চালুর ঘোষণা শুভেন্দুর

    ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হচ্ছে নজরদারি যুদ্ধবিমান ‘নেত্র’

    ভারতে নিজের নামে সড়কের নামকরণ, প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিন কর্মকর্তার মৃত্যুদণ্ড

    June 28, 2026

    মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

    June 28, 2026

    কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

    June 28, 2026

    চুক্তির পর ইরানে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

    June 28, 2026

    সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

    June 28, 2026

    আলজেরিয়াকে নিয়ে নকআউটে অস্ট্রিয়া, বিদায় ইরানের

    June 28, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.