Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 10 August 2026, 02:54: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ২ » বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
    রাজনীতি

    বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 1, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রমনা রেস্তোরাঁয় আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। সে হিসেবে আজ দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে আলোচনা সভা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

    সংস্কার দিয়েই যাত্রা শুরু হয়েছিল বিএনপি’র। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফা কর্মসূচিই ছিল, স্বাধীন বাংলাদেশের প্রথম সংস্কার ভাবনা— এমনটিই মনে করেন বিএনপি মহাসচিব ও রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে, আকাঙ্ক্ষা বুঝে কর্মসূচী নির্ধারনই বিএনপির চ্যালেঞ্জ। নানামুখী প্রোপাগান্ডার বিরুদ্ধে, সংসদকে রাজনীতির কেন্দ্রে পরিণত করাকেই মূল লক্ষ্য মনে করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে গৃহবধূ থেকে রাজনীতির মাঠে আসেন তারই সহধর্মিণী খালেদা জিয়া। ১৯৮৩ সালের ১৩ জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়ার আত্মপ্রকাশ হয়। ১৯৮৩ সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান হন এবং ১৯৮৪ সালের ১০ মে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন।

    বিগত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে গ্রেপ্তার করে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়া হয়। তিনি দুই বছরের বেশি সময় কারাভোগের পর শর্তসাপেক্ষে মুক্তি পান। আর বিগত বছরের ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশ মুক্তি পান খালেদা জিয়া।

    দেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু প্রেসিডেন্ট জিয়ার হাত ধরে। দলের বর্তমান চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন ছিল যুগান্তকারী নানা পদক্ষেপ। ৯০ পূর্ব স্বৈরাচার বিরোধী আপোষহীন সংগ্রামে খালেদা জিয়া কিংবা ২৪ এর অভ্যুত্থানপূর্ব আন্দোলন সংগ্রামে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বিরোধী দলের রাজনীতি ও কর্মসূচি— দেশের ইতিহাসে গণতান্ত্রিক চর্চায় সবচেয়ে বড় উদাহরণ। এমনটাই মনে করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    মির্জা ফখরুল বলেন, রাজনীতিতে সহনশীলতা, ভিন্নমতকে সম্মান করা- এসব রাজনৈতিক শিষ্টাচার শুরু হয় বিএনপির হাত ধরেই। বর্তমান চ্যালেঞ্জ কিন্তু বিএনপিকে ক্ষমতায় নিয়ে যেতে হবে, বিষয়টা এমন নয়। এখন মূল চ্যালেঞ্জ হলো বাংলাদেশকে একটা পুর্ণাঙ্গ গণতন্ত্রে রূপান্তরিত দেশ হিসেবে পুনর্গঠন করা।

    প্রসঙ্গত। দল হিসেবে বিএনপি প্রতিষ্ঠার আগেই ১৯৭৭ সালের ৩০ এপ্রিল ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান। মহাসচিবের মতে, সেই ‘১৯ দফা’ ছিল দেশের প্রথম সংস্কার প্রস্তাব। যার হাত ধরেই পরবর্তীতে খালেদা জিয়া ঘোষিত ‘ভিশন ২০৩০’ কিংবা তারেক রহমানের ‘৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা’র আবির্ভাব।

    বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
    পূর্ববর্তী খবরআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৫০, ব্যাপক ক্ষয়ক্ষতি
    পরবর্তী খবর জুলাই গণহত্যা : শেখ হাসিনার বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

    আরো সংবাদ পড়ুন

    ইরান যুদ্ধে ট্রাম্প ‘হেরে গেছেন’: মার্কিন সিনেটর মারফি

    ইসরায়েলের সঙ্গে মতবিরোধ যুক্তরাষ্ট্রের, বাড়ছে দূরত্ব

    প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

    সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহত

    রোজারিওতে বাবার শেষকৃত্য সারলেন মেসি

    রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী

    August 10, 2026

    ইরান যুদ্ধে ট্রাম্প ‘হেরে গেছেন’: মার্কিন সিনেটর মারফি

    August 10, 2026

    ইসরায়েলের সঙ্গে মতবিরোধ যুক্তরাষ্ট্রের, বাড়ছে দূরত্ব

    August 10, 2026

    এসএসসিতে পাসের হার ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা

    August 10, 2026

    এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    August 10, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

    August 10, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.