Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 7 July 2026, 12:39: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ২ » সবার আগে নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন: আসিফ নজরুল
    শীর্ষ সংবাদ ২

    সবার আগে নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন: আসিফ নজরুল

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 26, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সবার আগে নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন আসিফ নজরুল

    অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সবার আগে রাষ্ট্রের প্রধান তিনটি অঙ্গ—নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন। এই তিনটি জায়গায় সমস্যা থেকেই যাচ্ছে। অথচ এগুলো ঠিক না করে শুধু তথ্য কমিশন, মানবাধিকার কমিশন বা সেমিনারের মাধ্যমে সমস্যার সমাধান হবে না। শনিবার (২৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’ আয়োজিত ১১তম মানবাধিকার সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    আসিফ নজরুল বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতেও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। আমাদের নিজেদের ভেতর আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির মানসিকতা গড়ে তুলতে হবে। এই মানসিকতা না থাকলে আইনি বা প্রাতিষ্ঠানিক পরিবর্তনও প্রভাব ফেলবে না। মানবাধিকার পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মানবাধিকার কেবল আইনের মাধ্যমে নয়, বরং এটি একটি সামাজিক ও সংস্কৃতিগত চর্চা হিসেবে প্রতিষ্ঠা পেতে হবে।

    পতিত সরকারকে ইঙ্গিত করে তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয় চলে গেলে কীভাবে একটি সরকার দানবীয় রূপ নেয়, তা আমরা আওয়ামী লীগের শাসনামলে দেখেছি। তখন হাজার হাজার ছাত্র-জনতা প্রাণ দিয়েছেন, অনেকে স্থায়ীভাবে পঙ্গু হয়েছেন। আমরা সেই ভয়াবহ দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারি।

    তিনি আরও বলেন, আমরা আশাবাদী হতে পারি, তবে যেন বাস্তবতাকে উপেক্ষা করে কল্পনালগ্ন না হই। মানবাধিকার প্রতিষ্ঠা সহজ নয়—এটি একটি নিরবিচার সংগ্রামের বিষয়। সেমিনারে গুম হওয়া ব্যক্তিদের পরিবার ও জুলাই অভ্যুত্থানে শহীদদের স্বজনরাও বক্তব্য রাখেন।

    ২০১৯ সালে গুম হওয়া অধিকারকর্মী মাইকেল চাকমা বলেন, আমাকে তুলে নেওয়ার পর আমার পরিবার নানা জায়গায় খোঁজ করেছে। একসময় তারা বিশ্বাস করে আমি আর বেঁচে নেই। আমার শেষকৃত্যও সম্পন্ন করে ফেলে। একজন মানুষের অস্তিত্বের শেষ বিন্দুটুকুও যখন হারিয়ে যায়, তখন পরিবার কতটা আশাহীন হলে এমন করে ভাবুন তো!

    তিনি বলেন, আমি ফিরে এসেছি, কিন্তু প্রশ্ন থেকে যায়—আমাদের ভবিষ্যৎ কী? আর কতজন গুম হবে, আর কত পরিবার ধ্বংস হবে? সম্মেলনে গুম হওয়া আইনজীবী আহমেদ বিন কাশেম, জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ নাইমা সুলতানার পরিবারের সদস্যরাও তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

    আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন: আসিফ নজরুল
    পূর্ববর্তী খবরদেবের মাথায় এই টুপির দাম জানলে চমকে যাবেন!
    পরবর্তী খবর নির্বাচন ভণ্ডুলের সব অপচেষ্টা রুখে দিতে হবে: প্রধান উপদেষ্টা 

    আরো সংবাদ পড়ুন

    গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

    সরকারি চাকরিজীবীর বেতন বাড়তে পারে ১০০ শতাংশ

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

    ওমান উপকূলে জাহাজে আগুন, ‘অজানা বস্তুর’ আঘাত

    শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা: নিহত ২৫, আহত অন্তত ১০০

    ইসরায়েল ধ্বংসের চেষ্টা করলে খামেনির মতো একই পরিণতি হবে ইরানি নেতাদের: কাৎজ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

    July 7, 2026

    গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

    July 7, 2026

    সরকারি চাকরিজীবীর বেতন বাড়তে পারে ১০০ শতাংশ

    July 7, 2026

    পর্তুগালের বিদায়ের পর কোচ মার্টিনেজের পদত্যাগের ঘোষণা

    July 7, 2026

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

    July 7, 2026

    ৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

    July 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.