Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 27 July 2026, 12:38: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ২ » ইউক্রেন শান্তি আলোচনায় ‘বড় অগ্রগতি’, শিগগিরই চূড়ান্ত হওয়ার আশা যুক্তরাষ্ট্রের
    আন্তর্জাতিক

    ইউক্রেন শান্তি আলোচনায় ‘বড় অগ্রগতি’, শিগগিরই চূড়ান্ত হওয়ার আশা যুক্তরাষ্ট্রের

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 24, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন খসড়া পরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ কর্মকর্তারা। জেনেভায় অনুষ্ঠিত এ বৈঠকে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

    স্থানীয় সময় রোববার (২৩ নভেম্বর) রাতে জেনেভায় অনুষ্ঠিত হয়েছে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের ত্রিপক্ষীয় বৈঠক। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের খসড়া পরিকল্পনা ঘিরে এ বৈঠক হয়।

    জেনেভায় ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ আলোচনাকে বড় ধরনের অগ্রগতি বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউক্রেন যুদ্ধ শেষ করতে খুব শিগগিরই একটি শান্তি পরিকল্পনা চূড়ান্ত হবে বলেও জানান তিনি।

    সাংবাদিকদের বলেন, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা এবং ন্যাটোর ভূমিকা কী হবে, সে বিষয়ে এখনো অনেক কাজ বাকি আছে। তবে তার দল প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত ২৮ দফার অমীমাংসিত অনেক বিষয়ের ব্যবধান কমিয়ে আনতে পেরেছে।

    বৈঠক ঘিরে ইউক্রেনীয় প্রতিনিধি দলের প্রধান জানান, আলোচনা অগ্রগতির দিকে গেছে এবং তারা এমন একটি শান্তি কাঠামোর দিকে এগোচ্ছেন যা দীর্ঘস্থায়ী হবে।

    কিয়েভ জানায়, যুদ্ধবিরতির পথে অগ্রগতি স্বাগত জানালেও, যদি কোনো প্রস্তাবে সার্বভৌম ভূখণ্ড হস্তান্তর, সেনাবাহিনী দুর্বল করা বা ন্যাটোতে যোগদানে বাধা থাকে তবে এ ধরনের শর্ত গ্রহণযোগ্য নয়।

    প্রতিনিধিদল আরও জনায়, শান্তির নামে ইউক্রেনকে দুর্বল করার যেকোনো উদ্যোগ দীর্ঘমেয়াদে অঞ্চলে আরও অস্থিতিশীলতা তৈরি করবে। যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানালেও তারা জোর দিয়ে বলে, ন্যূনতম জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ না থাকলে কোনো সমঝোতাই টেকসই হবে না।

    জেলেনস্কি শিগগিরই সরাসরি বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র সফর করতে পারেন বলেও জানান ইউক্রেনীয় প্রতিনিধিরা।

    রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার করা পরিকল্পনা মেনে নিতে ইউক্রেনকে চাপ দিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, যুক্তরাষ্ট্রের প্রতি ‘কোনো কৃতজ্ঞতা দেখায়নি’ ইউক্রেন। তার কয়েক মিনিট পরই জেলেনস্কি সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে ধন্যবাদ জানান।

    ইউক্রেন থেকে মুক্তি পাওয়া বেলারুশে আটক ৩১ নাগরিকের প্রত্যাবর্তনেও ট্রাম্প প্রশাসনের ‘কার্যকর ভূমিকা’র জন্যও কৃতজ্ঞতা জানায় কিয়েভ।

    ইউক্রেন শান্তি আলোচনায় ‘বড় অগ্রগতি’ শিগগিরই চূড়ান্ত হওয়ার আশা যুক্তরাষ্ট্রের
    পূর্ববর্তী খবরভুটানের প্রধানমন্ত্রীর সফর ঢাকা-থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে: যৌথ বিবৃতি
    পরবর্তী খবর ‘প্রিন্স’-এ বলিউড-টালিউড তারকা, গুঞ্জন তুঙ্গে!

    আরো সংবাদ পড়ুন

    বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: নরেন্দ্র মোদি

    যুক্তরাষ্ট্র পুনরায় হামলা শুরু করলে, যুদ্ধ আরও বিস্তৃত হবে: ইরান

    ইরানে হামলা স্থগিতের নির্দেশ দিলেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের

    ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

    ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক

    July 26, 2026

    আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী

    July 26, 2026

    ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

    July 26, 2026

    চা শিল্পের উন্নয়নে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী

    July 26, 2026

    বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: নরেন্দ্র মোদি

    July 26, 2026

    যুক্তরাষ্ট্র পুনরায় হামলা শুরু করলে, যুদ্ধ আরও বিস্তৃত হবে: ইরান

    July 26, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.