Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 24 September 2026, 01:54: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ২ » ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি, ফের দাবি করলেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি, ফের দাবি করলেন ট্রাম্প

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কAugust 4, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি, ফের দাবি করলেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, বিশ্বজুড়ে কয়েকটি সংঘাত থামিয়ে দিয়েছেন তিনি— এর মধ্যে সাম্প্রতিক ভারত-পাকিস্তান যুদ্ধও রয়েছে। তিনি বলেছেন, ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছেন বাণিজ্যের মাধ্যমে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (৩ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

    গত ১০ মে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি “সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে” সম্মত হয়েছে। যুদ্ধবিরতির বিষয়ে সেটিই ছিল প্রথম ঘোষণা। এর কয়েক ঘণ্টা পর সত্যি সত্যিই যুদ্ধবিরতি কার্যকর হয়।

    এরপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে বিভিন্ন সময়ে নিজের দাবির বারবার পুনরাবৃত্তি করেছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। স্থানীয় সময় রোববার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, রেডিও সঞ্চালক এবং লেখক চারলামাগনে দ্য গড তার সম্পর্কে কিছুই জানেন না, এমনকি এটাও না যে তিনি পাঁচটি যুদ্ধ থামিয়েছেন— যার মধ্যে ৩১ বছরের রক্তক্ষয়ী কঙ্গো-রুয়ান্ডা সংঘাতও রয়েছে, যাতে ৭০ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

    ট্রাম্প আরও বলেন, “চারলামাগনে জানে না যে আমি ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি, খোলা সীমান্ত বন্ধ করেছি, কিংবা ইতিহাসের সেরা অর্থনীতি গড়েছি।” এর একদিন আগেই নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা অনেকগুলো যুদ্ধ মিটিয়ে ফেলেছি… ভারত-পাকিস্তান একটা পারমাণবিক যুদ্ধের দিকে যাচ্ছিল— আমি সেটা থামিয়ে দিয়েছি। থাইল্যান্ড-কাম্বোডিয়া, কঙ্গো-রুয়ান্ডার মতো আরও কয়েকটা যুদ্ধও থামিয়েছি।”

    তিনি আরও বলেন, “আমি বাণিজ্যের মাধ্যমে যুদ্ধ থামিয়েছি। আমি বলেছিলাম, ‘তোমরা যুদ্ধ করতে চাও, করো। কিন্তু আমরা কোনও বাণিজ্য চুক্তি করব না’। এরপরই তারা যুদ্ধ থামিয়ে দেয়। আমি মাসে গড়ে একটি করে যুদ্ধ থামিয়েছি। এতে লক্ষ লক্ষ প্রাণ রক্ষা পেয়েছে।” গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা দেন, ১ আগস্ট থেকে ভারতের সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসবে। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল ও সামরিক সরঞ্জাম কেনার জন্য অতিরিক্ত জরিমানাও ধার্য করা হবে।

    পাকিস্তানের জন্য শুল্ক নির্ধারণ করা হয়েছে ১৯ শতাংশ, যা আগের গত এপ্রিল মাসে ঘোষণা করা ২৯ শতাংশের চেয়ে কম। একই দিন ট্রাম্প জানান, পাকিস্তানের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিও সম্পন্ন হয়েছে এবং যুক্তরাষ্ট্র ইসলামাবাদের “বিশাল তেল সম্পদ” উন্নয়নে কাজ করবে।

    হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প থাইল্যান্ড-কাম্বোডিয়া, ইসরায়েল-ইরান, রুয়ান্ডা-কঙ্গো, ভারত-পাকিস্তান, সার্বিয়া-কসোভো এবং মিসর-ইথিওপিয়ার মধ্যকার সংঘাত বন্ধ করে দিয়েছেন।

    তিনি আরও বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ছয় মাসে মাসে অন্তত একটি করে শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি চুক্তি করিয়েছেন। তার ভাষায়, “এখনই সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার।”

    ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি ফের দাবি করলেন ট্রাম্প
    পূর্ববর্তী খবরসুনামগঞ্জে শ্রমিক-শিক্ষার্থী দ্বন্দ্বে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
    পরবর্তী খবর ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় বইতে পারে

    আরো সংবাদ পড়ুন

    ইউরোপের দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা ইরানের

    ‘অন্যায়ের সামনে নীরব থাকব না’, জাতিসংঘে এরদোয়ানের হুংকার

    রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

    ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়

    জাতিসংঘে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের সঙ্গে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর ট্রাম্পের

    কোনো সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো স্থানে ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের: গালিবাফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত: তথ্য প্রতিমন্ত্রী

    September 23, 2026

    গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

    September 23, 2026

    হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১২৭০

    September 23, 2026

    রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

    September 23, 2026

    বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া

    September 23, 2026

    আমাদের অধঃপতনের অন্যতম কারণ নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়া: সমাজকল্যাণ মন্ত্রী

    September 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.