Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 3 July 2026, 04:09: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ২ » মালদ্বীপে স্কুবা ডাইভিং করতে নেমে ৫ বিদেশির মৃত্যু
    আন্তর্জাতিক

    মালদ্বীপে স্কুবা ডাইভিং করতে নেমে ৫ বিদেশির মৃত্যু

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 15, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    মালদ্বীপে গভীর সমুদ্রে ডাইভিং করতে গিয়ে পাঁচ বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই ইতালির নাগরিক। মালদ্বীপের ভাভু অ্যাটলে পানির ৫০ মিটার গভীরে গুহা অনুসন্ধানের সময় এই দুর্ঘটনা ঘটে। সারা বিশ্বের পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য মালদ্বীপে এটিকে সবচেয়ে ভয়াবহ ডাইভিং দুর্ঘটনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

    সংবাদমাধ্যম বিবিসি বলছে, মালদ্বীপে স্কুবা ডাইভিং করতে গিয়ে পাঁচ ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, ভাভু অ্যাটলে প্রায় ৫০ মিটার গভীর পানির নিচে গুহা অনুসন্ধানের চেষ্টা করার সময় তারা প্রাণ হারান বলে ধারণা করা হচ্ছে।

    মালদ্বীপের সামরিক বাহিনী জানিয়েছে, পানির নিচে প্রায় ৬০ মিটার গভীর একটি গুহা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি চারজনও একই গুহায় রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

    সেনাবাহিনী জানায়, বিশেষ সরঞ্জামসহ ডুবুরিদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে উদ্ধার অভিযানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে। ভারত মহাসাগরীয় ছোট এই দ্বীপরাষ্ট্রে এটিকে সবচেয়ে ভয়াবহ ডাইভিং দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

    মূলত প্রবাল দ্বীপঘেরা মালদ্বীপ পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্য। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ মে) সকালে পাঁচ ইতালীয় ডুবুরি পানিতে নামেন। পরে তারা আর ভেসে না উঠলে যে ডাইভিং জাহাজে তারা ছিলেন, তার কর্মীরা নিখোঁজের খবর দেন।

    পুলিশ জানিয়েছে, রাজধানী মালের প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণের ওই এলাকায় আবহাওয়া ছিল প্রতিকূল। যাত্রীবাহী নৌযান ও জেলেদের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। পরে জেনোয়া বিশ্ববিদ্যালয় জানায়, নিহতদের মধ্যে একজন সামুদ্রিক জীববিজ্ঞানের অধ্যাপক, তার মেয়ে এবং দুই তরুণ গবেষক ছিলেন।

    সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে বিশ্ববিদ্যালয়টি নিহতদের প্রতি ‘গভীর শোক’ প্রকাশ করেছে। মালদ্বীপে ডাইভিং ও স্নরকেলিং দুর্ঘটনা তুলনামূলকভাবে কম হলেও সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে।

    গত ডিসেম্বরে এলাইধু দ্বীপ রিসোর্টের কাছে স্কুবা ডাইভিং করতে গিয়ে এক ব্রিটিশ নারী ডুবুরি মারা যান। পাঁচ দিন পর অসুস্থ হয়ে মারা যান তার স্বামীও। এছাড়া ২০২৪ সালে লহাভিয়ানি অ্যাটলে স্নরকেলিং করার সময় এক জাপানি আইনপ্রণেতার মৃত্যু হয়েছিল।

    পূর্ববর্তী খবরকাল চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
    পরবর্তী খবর টানা চারদিন অতিভারী বৃষ্টির আভাস

    আরো সংবাদ পড়ুন

    খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

    পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    মোজতবাকে হত্যার ইসরায়েলি হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’; জাতিসংঘে ইরানের অভিযোগ

    বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতন

    চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রত্যয় উত্তর কোরিয়ার

    ইরানে ফের হামলার জন্য প্রস্তুত ইসরায়েল, হুঁশিয়ারি নেতানিয়াহুর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

    July 2, 2026

    খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

    July 2, 2026

    এলপি গ্যাসের দাম কমলো

    July 2, 2026

    আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    July 2, 2026

    পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    July 2, 2026

    মোজতবাকে হত্যার ইসরায়েলি হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’; জাতিসংঘে ইরানের অভিযোগ

    July 2, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.