Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 17 July 2026, 01:31: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ২ » ১২ দেশের জন্য ট্রাম্পের শুল্কের চিঠি প্রস্তুত
    আন্তর্জাতিক

    ১২ দেশের জন্য ট্রাম্পের শুল্কের চিঠি প্রস্তুত

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 5, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ১২ দেশের জন্য ট্রাম্পের শুল্কের চিঠি প্রস্তুত

    বাণিজ্যযুদ্ধের উত্তাপের মধ্যে আবারও শুল্ক হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ নিয়ে ১২টি দেশের কাছে ‘শেষ মুহূর্তের প্রস্তাব’ পাঠানো হচ্ছে। চিঠিগুলো সোমবার পাঠানো হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। খবর রয়টার্স

    শুক্রবার (৪ জুলাই) নিউ জার্সিতে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি কিছু চিঠি সই করেছি। সোমবার তা পাঠানো হবে, সম্ভবত ১২টি দেশে। ভিন্ন ভিন্ন হারে শুল্ক আরোপের প্রস্তাব থাকছে এসব চিঠিতে।’

    তবে কোন কোন দেশকে এই চিঠি পাঠানো হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষায়, ‘সোমবারই সব জানবেন।’ গত এপ্রিলে ট্রাম্প একটি ১০ শতাংশ ভিত্তিশুল্ক ঘোষণা করেন, যা অধিকাংশ দেশের ক্ষেত্রে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানানো হয়। তবে আলোচনার সুযোগ দিতে এসব বাড়তি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছিল। সেই সময়সীমা শেষ হচ্ছে ৯ জুলাই।

    শুক্রবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দেন, শুল্কের হার ৭০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। অধিকাংশ নতুন হার কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা পিছিয়ে পড়ায় হতাশা প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘চিঠি পাঠানোই ভালো। আলোচনা অনেক সময়সাপেক্ষ এবং জটিল।’

    বহু দেশের সঙ্গে আলাদা করে আলোচনা চালিয়ে যাওয়ার আগের পরিকল্পনা থেকে সরে এসে এখন যুক্তরাষ্ট্র একতরফাভাবে শুল্ক আরোপের পথে হাঁটছে বলেও ধারণা বিশ্লেষকদের। এখন পর্যন্ত কেবল যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে চুক্তি করতে পেরেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাজ্য ১০ শতাংশ শুল্ক ধরে রেখেছে এবং গাড়ি ও বিমান খাতে বিশেষ সুবিধা পেয়েছে। ভিয়েতনামের সঙ্গে চুক্তিতে তাদের পণ্যের ওপর শুল্ক ৪৬ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।

    অন্যদিকে, ভারতের সঙ্গে প্রত্যাশিত চুক্তি আলোর মুখ দেখেনি। ইউরোপীয় ইউনিয়নও শুক্রবার জানিয়েছে, আলোচনায় অগ্রগতি না থাকায় তারা শুল্ক বৃদ্ধির বদলে বর্তমান অবস্থাই বজায় রাখতে চায়।

    ১২ দেশের জন্য ট্রাম্পের শুল্কের চিঠি প্রস্তুত
    পূর্ববর্তী খবরযে কারণে চুম্বন দৃশ্যকে ‘না’ বলেন সালমান খান
    পরবর্তী খবর ‘নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে তাকে চরিত্রহীন বলা যায়’

    আরো সংবাদ পড়ুন

    ২০২০ সালের নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছে: ট্রাম্প

    কাতারে একের পর এক বিস্ফোরণ, কুয়েত-বাহরাইনেও হামলা

    আগামী সপ্তাহে ইরানে হামলা আরও তীব্র হবে: ট্রাম্প

    মিয়ানমারের উপকূলে নৌকাডুবে ৫০০ জনের বেশি প্রাণহানির আশঙ্কা

    আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশি রাবাব ফাতিমা

    ৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বন্যা পরবর্তী ত্রাণ বিতরণ ও পুনর্বাসনে কাজ চলছে: অর্থমন্ত্রী

    July 17, 2026

    ২০২০ সালের নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছে: ট্রাম্প

    July 17, 2026

    কাতারে একের পর এক বিস্ফোরণ, কুয়েত-বাহরাইনেও হামলা

    July 17, 2026

    চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

    July 17, 2026

    দুপুরের মধ্যে ৮ জেলায় ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা

    July 17, 2026

    ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

    July 16, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.