Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 27 June 2026, 06:11: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » লাইফ স্টাইল » চোখের আলো থেকে ত্বকের জেল্লা সবই মিলবে গাজরে
    লাইফ স্টাইল

    চোখের আলো থেকে ত্বকের জেল্লা সবই মিলবে গাজরে

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কJanuary 5, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    চোখের আলো থেকে ত্বকের জেল্লা সবই মিলবে গাজরে

    স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য দামি সাপ্লিমেন্ট বা জটিল খাদ্যতালিকার দরকার নেই, প্রকৃতিই দিয়েছে সহজ ও কার্যকর সমাধান। আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সাধারণ এক সবজি গাজরই হতে পারে দেহের সার্বিক সুস্থতার শক্তিশালী উৎস। চোখের দৃষ্টিশক্তি রক্ষা থেকে শুরু করে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখা, এমনকি লিভার ও হৃদযন্ত্রের যত্নেও গাজরের ভূমিকা গুরুত্বপূর্ণ।

    ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক পুষ্টিগুণে ভরপুর এই সবজি নিয়মিত খেলে শরীরের ভেতর থেকে শুরু হয় সুস্থতার পরিবর্তন। সহজলভ্য, সুস্বাদু এবং পুষ্টিতে সমৃদ্ধ গাজর কেন দৈনন্দিন খাদ্যতালিকায় অপরিহার্য তা জানতেই এই আয়োজন।

    চোখের দৃষ্টিশক্তি রক্ষায় সহায়ক
    গাজরে থাকা বিটা-ক্যারোটিন শরীরে গিয়ে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়, যা চোখের রেটিনার স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। রাতকানা প্রতিরোধ, চোখ শুষ্ক হয়ে যাওয়া কমানো এবং বয়সজনিত দৃষ্টিশক্তি হ্রাসের ঝুঁকি কমাতে গাজর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    লিভারকে বিষাক্ত উপাদান থেকে সুরক্ষা
    লিভার দেহের প্রধান ডিটক্স অঙ্গ। গাজরের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এ লিভারের কোষকে ক্ষতিকর টক্সিন ও রাসায়নিকের প্রভাব থেকে রক্ষা করে। পাশাপাশি লিভারের স্বাভাবিক পরিশোধন প্রক্রিয়াকে আরও কার্যকর করে তোলে।

    রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর
    গাজরে থাকা ফাইটো-কেমিক্যাল ও পলিআ্যাসিটিলিন যৌগ শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে। কিছু গবেষণায় দেখা গেছে, এই উপাদানগুলো অস্বাভাবিক কোষ বৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে, যা দীর্ঘমেয়াদে বিভিন্ন জটিল রোগের ঝুঁকি কমাতে পারে।

    আরও পড়ুন- বাঁধাকপি খাওয়ার আগে জানুন ধোয়ার সঠিক নিয়ম

    হৃদয় ও রক্তনালির সুরক্ষা
    হৃদরোগ বা উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে গাজর উপকারী। এতে থাকা দ্রবণীয় ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, ফলে হৃদপিণ্ড ও রক্তনালির কার্যকারিতা উন্নত হয়।

    দাঁত ও মাড়ির যত্নে সহায়ক
    কাঁচা গাজর চিবিয়ে খেলে দাঁতের উপর জমে থাকা ময়লা দূর হয় এবং লালারস নিঃসরণ বাড়ে, যা ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমাতে সাহায্য করে। এতে মাড়ি সুস্থ থাকে এবং মুখের সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকে।

    ত্বকের উজ্জ্বলতা ও সুরক্ষা
    ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় গাজর ত্বকের কোষ পুনর্গঠনে সহায়তা করে। সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাব কমাতে এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় রাখতে গাজর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    সর্বোপরি প্রতিদিনের খাবারে গাজর অন্তর্ভুক্ত করলে চোখ, লিভার, হৃদয়, ত্বক ও রোগপ্রতিরোধ ক্ষমতা; সবকিছুর ওপরই ইতিবাচক প্রভাব পড়ে। সহজলভ্য এই সবজিটি তাই সুস্থ জীবনের জন্য এক অনন্য পুষ্টির উৎস।
    তথ্যসূত্র: ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউট্রিশন

    চোখের আলো থেকে ত্বকের জেল্লা সবই মিলবে গাজরে চোখের দৃষ্টিশক্তি রক্ষায় সহায়ক ত্বকের উজ্জ্বলতা ও সুরক্ষা দাঁত ও মাড়ির যত্নে সহায়ক রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর লিভারকে বিষাক্ত উপাদান থেকে সুরক্ষা হৃদয় ও রক্তনালির সুরক্ষা
    পূর্ববর্তী খবরনির্বাচন সুষ্ঠ করতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে: ইসি সানাউল্লাহ
    পরবর্তী খবর শাহজালালের থার্ড টার্মিনাল অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না

    আরো সংবাদ পড়ুন

    পানির ৯৮ শতাংশ দূষণ দূর করবে সজনে গাছ, বলছে গবেষণা  

    দীর্ঘ জীবনের রহস্য কী? গোপন যে তিনটি অভ্যাসের কথা জানালেন ১১১ বছর বয়সী এই প্রবীণ

    প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে যা করবেন

    হাম হলে কী করবেন?

    আখের রস কি হিট স্ট্রোক প্রতিরোধ করে?

    চল্লিশের পর প্রোটিন জরুরি কেন?

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

    June 27, 2026

    পশ্চিমবঙ্গে এনআরসি-ধর্মান্তর বিরোধী আইন চালুর ঘোষণা শুভেন্দুর

    June 27, 2026

    ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হচ্ছে নজরদারি যুদ্ধবিমান ‘নেত্র’

    June 27, 2026

    প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল

    June 27, 2026

    ভারতে নিজের নামে সড়কের নামকরণ, প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প

    June 27, 2026

    ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিজের জীবন দিয়ে সন্তানকে বাঁচালেন মা

    June 27, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.