Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 8 July 2026, 04:48: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি: তারেক রহমান
    জাতীয়

    মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি: তারেক রহমান

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 2, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি: তারেক রহমান

    আড়াই মাস বয়সে একটি শিশু হাঁটতে পারে না, তাকে হাঁটতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হয়। এভাবেই বর্তমান সরকারকে তুলনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকারের বয়স আড়াই মাসের মতো। তবে এরই মধ্যে আমরা দেশের মানুষের সামনে যে সকল প্রতিশ্রুতি উপস্থাপন করেছিলাম এবং দেশের মানুষকে যে কথা দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি।

    শনিবার (২ মে) সিলেটের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশন আয়োজিত জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন উপলক্ষ্যে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আমরা সারাদেশে নারীদের স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষক ভাইদের সহযোগিতা করার জন্য কৃষক কার্ডের কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভেতর থেকে যারা বিভিন্ন খেলাধুলায় দক্ষ বা যাদের মধ্যে বিভিন্ন প্রতিভা রয়েছে, সেগুলোকে আমরা বিকশিত করতে চাই।

    সারাদেশ থেকে দক্ষ খেলোয়াড় বের করে আনার বিষয়ে তিনি বলেন, এখানে যারা আমাদের বয়সী আছেন, কমবেশি অনেকেরই ধারণা আছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশের ছোট ছোট ছেলেমেয়েদের মধ্য থেকে প্রতিভাবানদের বের করে আনার জন্য নতুন কুঁড়ি নামক একটি অনুষ্ঠান চালু করা হয়েছিল। আপনাদের অনেকেরই সে সম্পর্কে ধারণা আছে যারা সে সময় শহীদ জিয়াকে দেখেছেন। সেটিরই একটি বর্ধিত অংশ হিসেবে আমরা এই ছোট ছোট ছেলেমেয়েদের ভেতর থেকে ভবিষ্যতে ভালো খেলোয়াড় বের করে আনতে চাই। তারই অংশ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আমরা আজ সিলেটের মাটি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করব ইনশাআল্লাহ।

    প্রধানমন্ত্রী জানান, গত পরশু পর্যন্ত সারাদেশে প্রায় ১ লাখ ৩০ হাজার শিশু নাম নিবন্ধন করেছে। এর মধ্য থেকে সাত-আটি খেলা নির্ধারণ করা হয়েছে। আমরা বিশ্বাস করি, এর ভেতর থেকে এমন কিছু খেলোয়াড় বের করে নিয়ে আসতে পারব যারা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গন থেকে দেশের জন্য স্বর্ণপদক ছিনিয়ে আনবে এবং দেশের সুনাম বৃদ্ধি করতে সক্ষম হবে। ক্রিকেট যেভাবে আজ বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছে এবং সম্মান নিয়ে এসেছে, কিংবা মেয়েদের ফুটবল টিম যেভাবে দেশের জন্য আন্তর্জাতিক সম্মান বয়ে এনেছে, তেমনিভাবে আমাদের ছেলেমেয়েরাও ভবিষ্যতে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারবে।

    মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি: তারেক রহমান
    পূর্ববর্তী খবরদ্রুত সময়ের মধ্যে সিলেটের আইটি পার্ক চালু হবে: তারেক রহমান
    পরবর্তী খবর গোয়েন্দা নজরদারিতে জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা: র‍্যাব

    আরো সংবাদ পড়ুন

    জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সাভারে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন

    ৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

    ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা

    এলডিসি উত্তরণে তিন বছর সময়কে কাজে লাগাতে হবে: তথ্যমন্ত্রী

    সমগ্র বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

    শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সরাসরি ট্রাইবেকার সুইজারল্যান্ড-কলম্বিয়ার ম্যাচ

    July 8, 2026

    নির্দিষ্ট সময়ে গোল শূন্য সুইজারল্যান্ড-কলম্বিয়ার ম্যাচ

    July 8, 2026

    গোল শূন্যতে প্রথমার্ধের খেলা শেষ করল সুইজারল্যান্ড-কলম্বিয়া

    July 8, 2026

    বিশ্বকাপের শেষ ষোলোর শেষ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি কলম্বিয়া

    July 8, 2026

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে মিশরকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা

    July 8, 2026

    ৩-২ গোলে মিশরের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

    July 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.