Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 24 August 2026, 06:03: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ » ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার মতো দুর্নীতি: তথ্যমন্ত্রী
    শীর্ষ সংবাদ

    ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার মতো দুর্নীতি: তথ্যমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 19, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    আওয়ামী লীগ সরকারের আমলে ২০২২ সালে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে দুর্নীতির অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আগের বিশ্বকাপে ফিফার ৩ দশমিক ২ মার্কিন মিলিয়ন ডলার পাওনা শোধ করা বাদেও ১৪০ কোটি টাকার পুরোটাই ছিল মধ্যস্বত্বভোগীদের লুটপাটের একটা কেন্দ্র। তবে এবারের বিশ্বকাপের খরচকে প্রায় শূন্যের কোটায় নামিয়ে ফেলা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

    রোববার (১৯ জুলাই) সচিবালয়ে বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    টাকা লুটপাটের ব্যাখ্যায় তথ্যমন্ত্রী বলেন, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব ফিফার কাছ থেকে ৩ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারে কিনেছিল সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠান। পরে সেই প্রতিষ্ঠানটির কাছ থেকে বাংলাদেশের বেসরকারি কোম্পানি তমা কনস্ট্রাকশন সম্প্রচারস্বত্বটি অধিগ্রহণ করে। এরপরে তমা কনস্ট্রাকশন বিটিভির কাছে ৯৮ কোটি টাকায়, টি স্পোর্টসের কাছে স্যাটেলাইট সম্প্রচারস্বত্ব ২২ কোটি টাকায় এবং টফির কাছে ডিজিটাল সম্প্রচারস্বত্ব ১৭ কোটি টাকায় বিক্রি করে। ফলে পুরো প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৪০ কোটি টাকার মতো।

    তিনি আরও বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে জনগণকে বিশ্বকাপ দেখাতে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে ফিফার সঙ্গে ধারাবাহিকভাবে দরকষাকষি করা হয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় শেষ পর্যন্ত বিটিভি সরাসরি ফিফার কাছ থেকে মাত্র ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে সম্প্রচারস্বত্ব কিনতে পারে।

    তথ্যমন্ত্রী বলেন, ২০২২ সালে সম্প্রচারস্বত্ব সংগ্রহে যেখানে দুইজন মধ্যস্বত্বভোগী ছিল, একটা সিঙ্গাপুরভিত্তিক এবং অন্যটি তমা কনস্ট্রাকশন। পরে সেই মধ্যস্বত্বভোগীদের জনগণের করের অর্থ থেকে ৯৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছিল। পাশাপাশি বেসরকারি খাতে সাব-লাইসেন্স বিক্রি করে আরও ২২ কোটি ও ১৭ কোটি টাকা নেওয়া হয়েছিল।

    ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার মতো দুর্নীতি: তথ্যমন্ত্রী
    পূর্ববর্তী খবরহেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর
    পরবর্তী খবর শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ

    আরো সংবাদ পড়ুন

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর অনুমোদন

    শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

    সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ নেবেন মির্জা ফখরুল

    দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাউজানে উপজেলা প্রশাসনের সঙ্গে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

    August 23, 2026

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    August 23, 2026

    ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা

    August 23, 2026

    বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান

    August 23, 2026

    বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    August 23, 2026

    সাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

    August 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.