Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 2 August 2026, 03:01: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না: ডিএমপি কমিশনার
    জাতীয়

    অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না: ডিএমপি কমিশনার

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 20, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না: ডিএমপি কমিশনার

    ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন, তার রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। বুধবার (২০ মে) সকাল ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

    লিখিত বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে প্রায় তিন কোটি মানুষের বসবাস। এই নগরীতে ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদকের বিস্তার, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও হ্যাকিংয়ের মতো অপরাধের বিরুদ্ধে প্রথম থেকে ডিএমপির বিশেষ অভিযান শুরু হয়েছে। নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা দিতে সাইবার ইউনিটকে ক্রমশ শক্তিশালী করা হচ্ছে। সম্প্রতি ডিএমপির সিটিটিসির অধীনে স্থাপিত ডিজিটাল ফরেনসিক ল্যাব আইসিটি মন্ত্রণালয়ের স্বীকৃতি লাভ করেছে, যা সাইবার সুরক্ষা আইনের মামলার তদন্তে বড় ভূমিকা রাখবে।

    ঢাকার যানজট পরিস্থিতি নিয়ে কমিশনার বলেন, ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও সচল করতে নিত্যনতুন কর্মপরিকল্পনা নেয়া হচ্ছে। ইতোমধ্যে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমকে প্রযুক্তিনির্ভর করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভিত্তিক ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর ফলে সড়কে আইন মানার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ ছাড়া নাগরিকদের অনলাইন জিডির সুবিধার্থে ‘হ্যালো ডিএমপি’ এবং অপরাধী শনাক্তকরণে ‘হোটেল বোর্ডার সিস্টেম’ অ্যাপস চালু করা হয়েছে।

    আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ করে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, কুরবানির পশুর হাট, ঈদ জামাত, শপিংমল ও আবাসিক এলাকার নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ করতে বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

    তিনি বলেন, ঈদকে ঘিরে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী ও জালনোট চক্র প্রতিরোধে ডিবি ও থানা পুলিশকে সক্রিয় করা হয়েছে। বড় অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুলিশের সহযোগিতা নেয়া এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ব্যাংকিং চ্যানেলে লেনদেন করতে হবে। ডিএমপি কমিশনার বলেন, ঢাকার বিশাল জনসমষ্টির নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের একার পক্ষে কঠিন। আইনশৃঙ্খলার টেকসই উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। এলাকায় কোনো অপরাধীর তথ্য থাকলে তা অবিলম্বে পুলিশকে বা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানাতে অনুরোধ করেন তিনি।

    অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না: ডিএমপি কমিশনার
    পূর্ববর্তী খবরসন্ত্রাসীদের পাশাপাশি যুক্তরাষ্ট্র বহু নিরীহ মানুষকে হত্যা করেছে: টাকার কার্লসন
    পরবর্তী খবর যুক্তরাষ্ট্র ফের হামলা করলে ‘আরও অনেক চমক’ দেখাবে ইরান: আরাগচি

    আরো সংবাদ পড়ুন

    প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর

    গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

    রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীর কাছে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি

    হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর

    চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া ট্রেন: রেলপথ প্রতিমন্ত্রী

    সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকার চারপাশের নৌপথ সচল করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

    August 2, 2026

    ইসরায়েলকে সুরক্ষা দিতে পর্যাপ্ত সামরিক সক্ষমতা নেই, পেন্টাগনকে মার্কিন জেনারেলের সতর্কবার্তা

    August 2, 2026

    ঢাকায় ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ, যুক্ত হতে পারে বেসরকারি খাত

    August 2, 2026

    প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর

    August 2, 2026

    পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    August 2, 2026

    শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

    August 2, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.