Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 25 September 2026, 08:37: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » আজকের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
    জাতীয়

    আজকের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 25, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    আজকের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজি খালাসে সাময়িক বিঘ্ন ঘটলেও শুক্রবার সকাল থেকে পুনরায় খালাস শুরু হয়েছে। ফলে আজকের বিকেলের মধ্যেই সারা দেশে গ্যাসের সরবরাহ ও চাপ স্বাভাবিক পর্যায়ে পৌঁছে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যশোরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

    স্থানীয় গ্যাসের পরিস্থিতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, যশোরে কোনো সিএনজি স্টেশন নেই, এমনকি বাসাবাড়িতেও আবাসিক গ্যাস সংযোগ নেই। এছাড়া পুরো খুলনা বিভাগজুড়েই গ্যাসভিত্তিক বড় কোনো শিল্পপ্রতিষ্ঠান বা বিদ্যুৎকেন্দ্র নেই। ফলে স্থানীয়ভাবে এই মুহূর্তে কোনো প্রভাব পড়ার সুযোগ নেই।

    সারা দেশের সরবরাহ পরিস্থিতি নিয়ে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, বঙ্গোপসাগরে থাকা দুটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) থেকে আমদানিকৃত এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে বৃহস্পতিবার একটি জাহাজ থেকে নির্ধারিত সময়ে এলএনজি খালাস করা সম্ভব হয়নি, যার ফলে সাময়িকভাবে গ্যাসের চাপ কিছুটা কমে যায়। তবে শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে পুনরায় খালাস কার্যক্রম শুরু হয়েছে এবং বিকেলের মধ্যেই সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

    জ্বালানি তেলের দাম সমন্বয় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববাজারে অস্থিরতা কমলে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজার স্থিতিশীল হলে দেশেও তেলের মূল্য সমন্বয়ের সুযোগ তৈরি হবে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে জনগণকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে দেশের বাজারেও তা কমিয়ে পুনর্নির্ধারণের চেষ্টা থাকবে। তবে এই মুহূর্তে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারের পরিকল্পনা নেই।

    এদিকে, একই দিন সকাল সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী। সেখানে হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও চিকিৎসাসেবার মান বাড়ানোর দিকনির্দেশনা দিয়ে তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই যশোরবাসীকে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) সেবা প্রদান নিশ্চিত করা হবে। হৃদরোগীদের চিকিৎসার জন্য যাতে অন্য জেলায় যেতে না হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

    অনুষ্ঠানে যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নিসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আজকের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
    পূর্ববর্তী খবরদ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে বাংলাদেশ-ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে সমঝোতা সই
    পরবর্তী খবর বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

    আরো সংবাদ পড়ুন

    সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে

    বিশ্বমঞ্চেও তারেক রহমানের কণ্ঠে ‘সবার আগে বাংলাদেশ’

    ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৮২ জন

    ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

    জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

    শপথ নিলেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

    September 25, 2026

    আজকের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    September 25, 2026

    দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে বাংলাদেশ-ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে সমঝোতা সই

    September 25, 2026

    হুতি বিদ্রোহীদের সাথে সংঘাত: জরুরি বৈঠক ডেকেছে মক্কা প্রতিরক্ষা জোট

    September 25, 2026

    নেপালের প্রধানমন্ত্রীর ভাষণে ‘জলবায়ু কূটনীতি’, বিশ্বকে দিলেন সতর্কবার্তা

    September 25, 2026

    নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

    September 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.