Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 26 August 2026, 09:12: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » আজ থেকে লটারিতে স্কুলে ভর্তির আবেদন শুরু, চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত
    জাতীয়

    আজ থেকে লটারিতে স্কুলে ভর্তির আবেদন শুরু, চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 21, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    বছর শেষ দিকে এলেই সন্তানকে স্কুলে ভর্তি করা কিংবা স্কুল পরিবর্তন নিয়ে তড়িঘড়ি শুরু হয় অভিভাবকদের। শিক্ষার্থীরাও বিভোর হয় নতুন উদ্যমে পথ চলার নতুন স্বপ্নে। কোনো কোনো শিশু-কিশোর বদলায় বিদ্যালয়, কোনো ক্ষুদেকুড়ি আবার হাঁটিহাঁটি পা পা করে এগোয় শিক্ষাজীবনের জ্বলজ্বলে সোপানে প্রথম পদচিহ্ন আঁকতে।

    অবশেষে সেই সময় এসেছে। শুরু হয়েছে বিদ্যালয় ভর্তির আবেদন, চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। এরপর ডিজিটাল লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারণ হবে দেশের সব সরকারি এবং মহানগর ও জেলা-উপজেলা পর্যায়ের স্কুলে শূন্য আসনের আবেদনকারীদের। এ ক্ষেত্রে দুটি অপেক্ষমাণ তালিকাও করা হবে।

    স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি নিয়ে অভিভাবকদের মধ্যে ভিন্নমত আছে। তারা বলছেন, অনেক মেধাবী শিক্ষার্থী লটারিতে নাম না ওঠায় তারা ভর্তি হতে পারছে না, এটা একটি সমস্যা। অনেক বাচ্চা আছে, লিখতে জানে না, কিন্তু ভাগ্যের গুণে চান্স পেয়ে যায়। অনেক বাচ্চা লিখতে পেরেও সুযোগ পায় না। সে জন্য মন খারাপ হয়। কেউ কেউ বলছেন, পরীক্ষা হলে অনেকটা ঝামেলা হয়। ওখানে কোটা থাকে, কোটার হিসাব করতে হয়। লটারিতে তো কোনো কোটা থাকে না।

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, প্রতি শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা হবে সর্বোচ্চ ৫৫ জন। প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়স হতে হবে কমপক্ষে ৫ বছর আর সর্বোচ্চ ৭ বছর। তবে শারীরিক প্রতিবন্ধকতা আছে, এমন শিশুদের ক্ষেত্রে তা শিথিলযোগ্য। সেইসঙ্গে ভর্তি ফি, উন্নয়ন ফি ও সেশন ফির মাত্রা নির্ধারণ করা হয়েছে।

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক বি এম আব্দুল হান্নান বলেন, এই লটারি পদ্ধতির মাধ্যমে ভালো স্কুলে একজন মধ্যম মানের বা নিম্ন মানের শিক্ষার্থীর পড়ার সুযোগ আছে। এই লক্ষ্যে গত বছরের ধারাবাহিকতা এবারও বজায় আছে।

    আজ থেকে লটারিতে স্কুলে ভর্তির আবেদন শুরু চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত
    পূর্ববর্তী খবরঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৭ মাত্রায় ভূমিকম্প অনুভূত
    পরবর্তী খবর সশস্ত্র বাহিনী দিবস আজ

    আরো সংবাদ পড়ুন

    সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    চলতি অর্থবছরেই দেশের ৫ ধরনের স্থানীয় সরকার নির্বাচন হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

    সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

    দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

    মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

    August 25, 2026

    চলতি অর্থবছরেই দেশের ৫ ধরনের স্থানীয় সরকার নির্বাচন হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    August 25, 2026

    হাম উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

    August 25, 2026

    ৪৭ বছর পর যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবাদের তালিকা’ থেকে বাদ দেয়া হলো সিরিয়ার নাম

    August 25, 2026

    রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

    August 25, 2026

    সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

    August 25, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.