Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 7 August 2026, 04:29: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » গ্লোবাল লিডারশিপ সামিটে ‘সাইলেন্ট স্ট্রেংথ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি তরুণ ফাহিম
    জাতীয়

    গ্লোবাল লিডারশিপ সামিটে ‘সাইলেন্ট স্ট্রেংথ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি তরুণ ফাহিম

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কJuly 14, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    গ্লোবাল লিডারশিপ সামিটে ‘সাইলেন্ট স্ট্রেংথ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি তরুণ ফাহিম

    মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘গ্লোবাল লিডারশিপ সামিট-২০২৬’ এ বাংলাদেশের জন্য এক অনন্য গৌরব ও সম্মান বয়ে এনেছেন তরুণ সংবাদ উপস্থাপক, শিক্ষক ও মডেল জোবায়ের হক ফাহিম। নেতৃত্ব, উদ্ভাবন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের প্রতিশ্রুতি নিয়ে আয়োজিত এই বৈশ্বিক সম্মেলনে বিশেষ সম্মাননা ‘সাইলেন্ট স্ট্রেংথ অ্যাওয়ার্ড’ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত অংশগ্রহণ সনদ অর্জন করেছেন তিনি।

    কুয়ালালামপুরের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (এপিইউ)-তে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ১৪টি দেশের ৩৫০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। সম্মেলনের প্রতিষ্ঠাতা ছিলেন আন্তর্জাতিকভাবে পরিচিত বাংলাদেশের তরুণ নেতৃত্ব ফাতিহা আয়াত। তিনি একজন জলবায়ু ও শিশু অধিকারকর্মী এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মের নিয়মিত বক্তা। তরুণদের নেতৃত্ব বিকাশ ও এসডিজি অর্জনে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যেই তিনি এই বৈশ্বিক প্ল্যাটফর্মটির আয়োজন করেন।

    সম্মেলনে জোবায়ের হক ফাহিম তাঁর দলের পক্ষ থেকে ‘প্রজেক্ট পিউরস্টেপ’ শীর্ষক একটি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। তিনি তাঁর উপস্থাপনায় শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা এবং এই প্রকল্পটিকে দীর্ঘমেয়াদে বৃহত্তর পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরেন। তাঁর এই উপস্থাপনা জাতিসংঘের এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ), এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) এবং এসডিজি-১৭ (লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বিচারকদের প্রশংসা কুড়ায়।

    পুরো সম্মেলনজুড়ে অংশগ্রহণকারীদের নেতৃত্বের দক্ষতা, উপস্থাপনার মান এবং উদ্ভাবনী চিন্তাশক্তি মূল্যায়ন করেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির অধ্যাপক ফারাহ হানিফ (মালয়েশিয়া), ড. সারভিন্দার কৌর সান্ধু (ভারত), ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার অধ্যাপক ফাতমির শেহু (আলবেনিয়া) এবং ড. নাজমুস সায়াদাত (বাংলাদেশ)।

    তাঁদের এই যৌথ মূল্যায়নের ভিত্তিতে নেতৃত্বে গঠনমূলক অংশগ্রহণ ও অসাধারণ উপস্থাপনার স্বীকৃতিস্বরূপ জোবায়ের হক ফাহিমকে ‘সাইলেন্ট স্ট্রেংথ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

    জোবায়ের হক ফাহিমের এই আন্তর্জাতিক অর্জন বাংলাদেশের তরুণ প্রজন্মের সক্ষমতার এক অনন্য উদাহরণ। তাঁর এই সাফল্য ভবিষ্যতে আন্তর্জাতিক নেতৃত্ব ও এসডিজি বাস্তবায়নে দেশের আরও বহু তরুণকে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

    গ্লোবাল লিডারশিপ সামিটে ‘সাইলেন্ট স্ট্রেংথ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি তরুণ ফাহিম
    পূর্ববর্তী খবরযুদ্ধ ও মার্কিন আগ্রাসন চললে কখনও খুলবে না হরমুজ প্রণালি: ইরান
    পরবর্তী খবর বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি স্পেন

    আরো সংবাদ পড়ুন

    ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

    একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৪৭১

    দেশে পোল্ট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ

    একলাফে স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৯ হাজার ৮৫৬ টাকা

    আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই জাদুঘর

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

    August 7, 2026

    ইরানে সরকার উৎখাতে ব্যর্থ হওয়ায় মোসাদের ২ জ্যেষ্ঠ কর্মকর্তা বরখাস্ত

    August 7, 2026

    যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

    August 7, 2026

    স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

    August 7, 2026

    রাস্তায় নেমে ‘মব’ তৈরির সংস্কৃতি গণতন্ত্রকে দুর্বল করে: মির্জা ফখরুল

    August 7, 2026

    সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

    August 7, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.