Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 23 September 2026, 03:02: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » জীবন্ত গাছে ‘ভুতুড়ে’ আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া
    জাতীয়

    জীবন্ত গাছে ‘ভুতুড়ে’ আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 2, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    জীবন্ত গাছে ‘ভুতুড়ে’ আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া

    কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা রেলস্টেশনে পুরাতন একটি গাছের গোড়ায় ভিতরে আগুন দেখতে পান স্থানীয়রা। এ সময় ওপরের বিভিন্ন ডালের ফুটো দিয়ে ধোঁয়া বের হতেও দেখেন তারা। পরে এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমান উৎসুক জনতা।

    মঙ্গলবার (১ জুলাই) মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা রেলস্টেশনে প্রায় ৫০ বছরের পুরনো ওই শিল-কড়াই গাছের ডালপালা দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়।

    জানা যায়, দুজন মুসল্লি ওই শিল-কড়াই গাছের ডালপালা দিয়ে ধোঁয়া বের হতে দেখেন। পরে গাছের কাছে গিয়ে দেখতে পান গোড়ার ভিতর জ্বলছে আগুন। এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই গাছের কাছে এসে ভিড় জমান স্থানীয়সহ উৎসুক জনতা। পরে বেলা সাড়ে ১১ দিকে গাছটি ভেঙে পড়লে বিষয়টি আরও স্পষ্ট হয়।

    খবর পেয়ে আগুন দেখতে আসা আলামিন জানান, এমন ঘটনা এর আগে চোখে পড়েনি। আসলে কীভাবে গোড়ার ভিতরে আগুন আসলো আর কীভাবেই বা ওপরের ডাল দিয়ে ধোঁয়া বের হতে থাকলো। দেখে অবাক লাগছে।

    চিলমারী রমনা স্টেশন অফিস রুমের দক্ষিণ পাশে অবস্থান শিল-কড়াই গাছটির। এই গাছের ছায়ায় সময় কাটান ট্রেনের যাত্রীসহ স্থানীয়রা। কিন্তু জীবন্ত গাছের গোড়ার ভিতরে আগুন এবং ডালপালা দিয়ে ধোঁয়া বের হওয়ার ঘটনা দেখে হতবাক হন তারা।

    রমনা এলাকার বাবলু মিয়া জানান, খবর পেয়ে এসে দেখি ঘটনা সত্য। গাছটি পুরনো হওয়ায় গোড়ার ভিতর ফাঁকা হয়ে পড়েছে। কিন্তু এখানে কেউ আগুন দিয়েছে কি না তা জানা যায়নি।

    তিনি আরও জানান, সকালে গাছে আগুন লাগার খবর শুনে ছুটে আসেন চিলমারী ফায়ার সার্ভিসের কর্মীরা। পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ফিরে যান তারা। পরে গাছটি ভেঙে পড়লে আবারও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। তবে আগুন লাগার কারণ কারও জানা নেই বলে জানায় ফায়ার সার্ভিস।

    চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. ফারুক হোসেন জানান, ঘটনাটি শোনার পর সকালে এসে দেখি গাছে আগুন জ্বলছে। পরে গাছের ডালের ধোঁয়া বের হওয়া ফুটোয় পানি দিয়ে নেভানোর চেষ্টা করেছি। পরে যখন গাছটি ভেঙ্গে পড়ে তখন এসে আগুন নেভানো হয়। তবে গোড়ার ফাঁকা জায়গায় কেউ আগুন দিয়েছে কি না তা জানা যায়নি।

    স্থানীয়রা জানান, স্বাধীনতার পর রমনা রেল স্টেশনের জায়গায় অন্যান্য গাছের সঙ্গে এই শিল-কড়াই রোপণ করে রেল কর্তৃপক্ষ।

    এ বিষয়ে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক জানান, গাছটি রেলওয়ের জায়গায় আছে। খবর পেয়ে আমি সকালে গিয়েছিলাম। পরে ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য সব দিক থেকে চেষ্টা করেও আগুন নেভানো যায়নি। পরে গাছটি ভেঙে পড়লে আগুন নেভানো হয়। বিষয়টি রেলওয়ে ও বন বিভাগকে জানানো হয়েছে।

    জীবন্ত গাছে ‘ভুতুড়ে’ আগুন ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া
    পূর্ববর্তী খবরবাহরাইনের যুববিষয়ক মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    পরবর্তী খবর ঝিনাইদহে গড়াই নদীতে ধরা পড়ল বিলুপ্তপ্রায় শুশুক

    আরো সংবাদ পড়ুন

    বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া

    আমাদের অধঃপতনের অন্যতম কারণ নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়া: সমাজকল্যাণ মন্ত্রী

    বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

    ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি

    ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

    চাঁদপুরে তিন মণ আলুর দামে এক কেজি ইলিশ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া

    September 23, 2026

    আমাদের অধঃপতনের অন্যতম কারণ নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়া: সমাজকল্যাণ মন্ত্রী

    September 23, 2026

    চীনা শিল্পাঞ্চলের জন্য ৩ হাজার ৬৩০ কোটি টাকা ব্যয়ের অনুমোদন

    September 23, 2026

    দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ডাস্ট্রি দূরবর্তী সম্পর্ক: শিক্ষামন্ত্রী

    September 23, 2026

    ইউরোপের দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা ইরানের

    September 23, 2026

    ‘অন্যায়ের সামনে নীরব থাকব না’, জাতিসংঘে এরদোয়ানের হুংকার

    September 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.