Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Saturday, 27 June 2026, 06:31: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » ঢাকায় আসছে ‘ডোনাল্ড ট্রাম্প’
    জাতীয়

    ঢাকায় আসছে ‘ডোনাল্ড ট্রাম্প’

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 13, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ঢাকায় আসছে ‘ডোনাল্ড ট্রাম্প’

    আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে এবারও দেখা দিয়েছে নানা চমক। তবে সব আলোচনাকে ছাপিয়ে নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি খামারের গোলাপি রঙের এলবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

    প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির মাথার সামনের লম্বা লালচে-সোনালি চুল অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুলের স্টাইলের কথা মনে করিয়ে দেয়। আর সেই মিল থেকেই খামার কর্তৃপক্ষ মজার ছলে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

    নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে গিয়ে দেখা যায়, দর্শনার্থীদের মূল আকর্ষণ এখন এই ব্যতিক্রমী মহিষটি। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পরিচয় করিয়ে দিচ্ছেন ‘নারায়ণগঞ্জের ট্রাম্প’এর সঙ্গে।

    খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, গত বছরের কোরবানির ঈদের পর রাজশাহী থেকে মহিষটি সংগ্রহ করা হয়। এরপর প্রায় ১০ মাস বিশেষ যত্নে লালন-পালন করা হয়েছে।
    তিনি বলেন, প্রথমে কোনো নাম ছিল না। পরে ছোট ভাই মজা করে বলে, এর চুল তো একদম ডোনাল্ড ট্রাম্পের মতো। এরপর থেকেই নামটা ছড়িয়ে পড়ে।

    খামার সূত্রে জানা গেছে, মহিষটির খাদ্যতালিকায় রয়েছে ভুট্টা, সয়াবিন, তিলের খৈল, গমের ভুসি, ধানের কুঁড়া, খড় ও তাজা ঘাস। নিয়মিত গোসল ও আলাদা পরিচর্যাও করা হয়।
    পরিচর্যাকারী কাউসার মিয়া বলেন, মহিষটা খুব শান্ত স্বভাবের। সময়মতো খাবার দিতে হয় এবং অন্যগুলোর তুলনায় বেশি যত্ন নিতে হয়।

    খামারের আরেক কর্মচারী জুবায়ের জানান, খামারে আরও মজার নামের পশু রয়েছে যেমন তুফান, রহমান ডাকাত ও মাস্তান। তবে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
    ভাইরাল হওয়ার পর প্রতিদিন শত শত মানুষ মহিষটি দেখতে খামারে ভিড় করছেন। স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, ফেসবুকে দেখে বিশ্বাস হয়নি। সামনে এসে দেখি সত্যিই চুলটা ট্রাম্পের মতো।

    দর্শনার্থীদের অনেকে আবার পরিবার-পরিজন ও শিশুদের নিয়ে খামারে আসছেন। ঈদকে ঘিরে পশু দেখার ঐতিহ্যের সঙ্গে এবার যোগ হয়েছে ভাইরাল এই মহিষটিকে এক নজর দেখার আগ্রহ। খামার কর্তৃপক্ষ জানায়, এবারের ঈদ উপলক্ষে তাদের খামারে প্রায় ২০০টি পশু প্রস্তুত করা হয়েছিল। তবে সব পশুর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ‘ডোনাল্ড ট্রাম্প’।

    খামারের মালিক জানান, মহিষটি ইতোমধ্যে ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি হয়েছে। লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে মোট প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে এটি। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, এটি বিরল কোনো বিদেশি জাত নয়। এটি দেশি এলবিনো প্রকৃতির মহিষ। শরীরে রঞ্জক পদার্থের স্বল্পতার কারণে এ ধরনের ভিন্ন রং দেখা যায়।

    সংশ্লিষ্টদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণা এখন খামার ব্যবসায় নতুন মাত্রা যোগ করেছে। একটি ব্যতিক্রমী নাম ও ভাইরাল ভিডিও মুহূর্তেই দেশের বিভিন্ন প্রান্তের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হচ্ছে।

    ঢাকায় আসছে ‘ডোনাল্ড ট্রাম্প’
    পূর্ববর্তী খবরসাবিনা ইয়াসমিনকে স্বপ্নীল সজীবের সুরেলা শ্রদ্ধা
    পরবর্তী খবর এসএসসি-এইচএসসি নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

    আরো সংবাদ পড়ুন

    প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ-চীন কি কি চুক্তি হয়েছে, জানালেন মাহদী আমিন

    প্রশাসনের দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই: ড. মঈন খান

    চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

    জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    ঢাকায় বৃষ্টির আভাস, তবে গরম থাকবে আগের মতোই

    হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ-চীন কি কি চুক্তি হয়েছে, জানালেন মাহদী আমিন

    June 26, 2026

    প্রশাসনের দলীয় রাজনীতি করার প্রয়োজন নেই: ড. মঈন খান

    June 26, 2026

    চীন সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

    June 26, 2026

    চার মাস পর খুলল সৌদির বৃহত্তম তেল টার্মিনাল 

    June 26, 2026

    বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের: মাহদী আমিন

    June 26, 2026

    তৃণমূলকে চাঙা করতে জনসভার ডাক মমতার

    June 26, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.