Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 9 August 2026, 03:11: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » দেশে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
    জাতীয়

    দেশে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMay 13, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    দেশে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

    পবিত্র ঈদুল আজহা ঘিরে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। বুধবার (১৩ মে) সচিবালয়ে কুরবানি সম্পর্কিত বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে ব্রিফিংকালে এ বিষয়ে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

    বাণিজ্যমন্ত্রী জানান, এ বছর গরুর কাঁচা চামড়ার দর রাজধানী ঢাকার ভেতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার প্রতি বর্গফুটের দাম ৫৭ থেকে ৬২ টাকা। এদিকে সারাদেশে খাসির চামড়ার প্রতি বর্গফুট ২৫-৩০ টাকা এবং সারা দেশে বকরির চামড়ার দাম প্রতি বর্গফুট ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

    ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী জানান, কুরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয় সেজন্য সারা দেশে সরকারি অর্থায়নে বিনামূল্য লবণ পৌঁছানো হবে। এজন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মাধ্যমে জেলা-উপজেলায় এই লবণ পৌঁছে দেয়া হবে।

    হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে নিয়ে যাওয়া চামড়া খাতে বিপর্যয় সৃষ্টি করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, যদি সেখানে সব কারখানা চালু হয়ে যেত, তাহলে চামড়ার দাম বাড়তেই থাকতো। দাম কমতো না কিংবা এমন স্থবির হয়ে থাকতো না।

    তিনি জানান, আগামী দিনে চামড়া শিল্পকে সত্যিকার সম্ভাবনাময় খাতে রূপান্তরের জন্য সাভারের সিইটিপির সংস্কার করা হবে। যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা আছে তারা নিজস্ব ব্যবস্থাপনায় ইটিপি করবেন, এজন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। অন্য প্রতিষ্ঠানগুলোকে কয়েকটি গ্রুপে মার্জ করে কীভাবে আর্থিক সহায়তা করা যায় এবং সিইটিপিতে সম্পৃক্ত করা যায়, সবকিছু মিলিয়ে বিশদ পরিকল্পনা নেয়া হয়েছে। সামনের দিনে চামড়া খাতকে সত্যিকার অর্থে সম্ভাবনাময় খাতে রূপান্তর করবে সরকার।

    এ সময় চলতি বছর কুরবানির চামড়ার যথাযথ সংরক্ষণে স্থানীয় প্রশাসনের তদারকির পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অনেকগুলো টিম ছাড়াও সংসদ সদস্যরা সমন্বিতভাবে কাজ করবেন বলেও জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

    দেশে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
    পূর্ববর্তী খবরশোলাকিয়ায় ঈদের জামাতের সময় প্রকাশ
    পরবর্তী খবর হামের বদলে জলাতঙ্কের টিকা দেয়া হলো এক মাসের শিশুকে

    আরো সংবাদ পড়ুন

    এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, জানা যাবে যেভাবে

    নানা অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে: রুহুল কবির রিজভী

    রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ

    প্রয়াত রাষ্ট্রদূত ফেরদৌসী রীতার নামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামের নামকরণের ঘোষণা

    রাজধানীতে সকাল থেকেই বৃষ্টি, চলতে পারে দিনভর

    হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    মারা গেলেন লিওনেল মেসির বাবা

    August 8, 2026

    চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে : পর্যটনমন্ত্রী

    August 8, 2026

    এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, জানা যাবে যেভাবে

    August 8, 2026

    ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমিরাতে সরকারি ছুটি ঘোষণা

    August 8, 2026

    আসামে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক

    August 8, 2026

    ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

    August 8, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.