Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, 24 June 2026, 05:00: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » পদ স্থগিতের সিদ্ধান্তে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর উদ্বেগ প্রকাশ
    জাতীয়

    পদ স্থগিতের সিদ্ধান্তে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর উদ্বেগ প্রকাশ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 30, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী তার বিরুদ্ধে আনিত ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এবং তার পদ সাময়িক স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

    আজ (বুধবার) এক বিবৃতিতে তিনি তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন।

    সম্প্রতি দলীয় কেন্দ্র থেকে প্রেরিত এক চিঠিতে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তিনি দলের অভ্যন্তরে হানাহানি ও সংঘাতে মদদ দিয়েছেন এবং এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আছেন-যা তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন।

    গিয়াস কাদের চৌধুরী বলেন, ‘আমি বিএনপির একজন আদর্শিক রাজনীতিক। শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি সর্বদা দলের স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছি এবং জনগণের পাশে থেকেছি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো মিথ্যা, বানোয়াট ও একটি বিশেষ মহলের চক্রান্তমূলক প্রচেষ্টা ছাড়া কিছুই নয়।”

    তিনি আরও বলেন, আমি শুধু নিজে সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে ছিলাম না, বরং দলের ভাবমূর্তি রক্ষায় চট্টগ্রামের রাউজান এলাকায় আওয়ামী প্রভাবিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছি। বরং আমি একাধিকবার দলের কেন্দ্রীয় ফোরামে লিখিতভাবে এবং সরাসরি কিছু নেতা-কর্মীর অপতৎপরতার বিষয়ে সতর্ক করেছি। তা সত্ত্বেও, উল্টো আমাকে অপরাধী বানিয়ে পদ স্থগিত করা দলের শৃঙ্খলার পরিপন্থী ও গভীর ষড়যন্ত্রের অংশ।

    তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে তিনি গত ২২ এপ্রিল ২০২৫ তারিখে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি চিঠি প্রদান করেন যাতে রাউজানের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়। অথচ সেই উদ্যোগকেই ভুল ব্যাখ্যা করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়েছে।

    গিয়াস কাদের চৌধুরী অভিযোগ করেন, “যে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেটি পক্ষপাতদুষ্ট ও সত্যনিষ্ঠ নয়। আমি দাবি জানাই—এই বিষয়ে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। আমি নিজেও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত।”

    তিনি দলীয় চেয়ারপারসনের প্রতি আহ্বান জানান, “দলের অভ্যন্তরে একটি ষড়যন্ত্রমূলক গোষ্ঠী বিএনপির আদর্শ ও নেতৃত্বকে বিতর্কিত করতে সচেষ্ট। আমি আশা করি, চেয়ারপারসনের বিচক্ষণ নেতৃত্বে একটি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত হবে এবং আমার রাজনৈতিক সম্মান পুনঃস্থাপন করা হবে।”

    পদ স্থগিতের সিদ্ধান্তে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর উদ্বেগ প্রকাশ
    পূর্ববর্তী খবরতাবলীগ জামাতের দুই গ্রুপের বিবাদ মেটাতে হচ্ছে কমিটি: ধর্ম উপদেষ্টা
    পরবর্তী খবর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা কানাডার

    আরো সংবাদ পড়ুন

    রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন

    অবশেষে হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’

    চীনে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী

    সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

    রাজধানীতে ভূমিকম্প অনুভূত

    চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    চেনা রূপে রোনালদো, পর্তুগালের গোল উৎসবের রাতে আক্ষেপ শুধু হ্যাটট্রিকের

    June 24, 2026

    রোনালদোর জোড়া গোলে ৩–০ এগিয়ে পর্তুগাল

    June 23, 2026

    উজবেকিস্তানের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল

    June 23, 2026

    প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    June 23, 2026

    প্রাণঘাতী ডেঙ্গু মোকাবিলায় সৈন্য মোতায়েন করছে শ্রীলঙ্কা

    June 23, 2026

    রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন

    June 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুন ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫
    ৬৭৮৯১০১১১২
    ১৩১৪১৫১৬১৭১৮১৯
    ২০২১২২২৩২৪২৫২৬
    ২৭২৮২৯৩০  
    « মেজুলাই »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.