Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 13 November 2026, 01:08: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ১ » পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ১৫ লাখ নাগরিক
    জাতীয়

    পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ১৫ লাখ নাগরিক

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 6, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীসহ বিভিন্ন শ্রেণির ১৫ লাখের বেশি ভোটার।

    সোমবার (০৫ জানুয়ারি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় শেষে এই তথ্য জানা গেছে।

    নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সোমবার রাত সাড়ে নয়টা নাগাদ মোট নিবন্ধিত হয়েছেন ১৫ লাখ ১১ হাজার ৪৯৭ জন। অনুমোদনের অপেক্ষায় ৬ হাজার ৬৬ জন।

    নিবন্ধিতদের মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৬৪ হাজার ১১৮ জন, নারী ২ লাখ ৪৭ হাজার ৩৭৭ জন।

    এবার প্রবাসী, ভোটের দায়িত্বরত সরকারি চাকরিজীবী ও কয়েদিদের এই সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৪৮ হাজার ৪২৪ জন৷ প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে সৌদি আরব থেকে ২ লাখ ৩৬ হাজার ৪০১ জন। সবচেয়ে কম নিবন্ধন হয়েছে জিম্বাবুয়ে, কলম্বিয়া, ক্যামেরুন ও নাইজার থেকে।

    এই চার দেশ থেকে একজন করে প্রবাসী নিবন্ধন করেছেন। মোট ৬০টির মতো দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করেছেন।

    ইসির সিদ্ধান্ত অনুযাযী, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন নিবন্ধনকারীরা৷ কেন্দ্রে গিয়ে যারা ভোট দেবেন তাদের চেয়ে অন্তত ২০ দিন আগে ভোট দিতে পারবেন তারা।

    নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে ফিরতি খামসহ ব্যালট পেপার পাঠাবে কমিশন।

    যে ব্যালট পেপারে কোনো প্রার্থী নয়, কেবল প্রতীক থাকবে। এ ছাড়া গণভোটের জন্য থাকবে পৃথক ব্যালট। ভোটাররা ভোট দিয়ে খামে ভরে নিকটস্থ পোস্টবক্স বা পোস্ট অফিসে জমা দিলেই তা সংশ্লিষ্ট ভোটারের আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে যাবে। রিটার্নিং কর্মকর্তা ভোটের দিন ভোট গণনা করবেন৷ তবে নির্দিষ্ট সময়ের পরে ব্যালট ফেরত এলে তা বাতিল বলে গণ্য হবে।

    পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ১৫ লাখ নাগরিক
    পূর্ববর্তী খবরআমি এখনো প্রেসিডেন্ট, অপহরণ করা হয়েছে: মার্কিন আদালতে মাদুরো
    পরবর্তী খবর রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা খুন

    আরো সংবাদ পড়ুন

    জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

    ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

    হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৩

    শাপলা চত্বরে গণহত্যা: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

    টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

    দেশের অর্থনীতি সঠিক পথেই আছে: অর্থমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

    November 12, 2026

    জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

    November 12, 2026

    রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

    November 12, 2026

    নিউজ পোর্টালগুলোকে মানের দিকে লক্ষ্য রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

    November 12, 2026

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    November 12, 2026

    ইরানে হামলা হলে এশিয়া- ইউরোপ কোথাও আশ্রয় পাবে না যুক্তরাষ্ট্র

    November 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.