Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Sunday, 12 July 2026, 11:09: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ তরঙ্গ নিলামে তুলছে বিটিআরসি
    জাতীয়

    প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ তরঙ্গ নিলামে তুলছে বিটিআরসি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 28, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ৭০০ মেগাহার্জ তরঙ্গ

    দেশের টেলিযোগাযোগ খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে আগামী জানুয়ারিতে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ ব্যান্ডের রেডিও ফ্রিকুয়েন্সি প্রতিযোগিতামূলক নিলামে তুলছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ১৪ জানুয়ারি বাণিজ্যিক অপারেটরদের মধ্যে এই অকশন অনুষ্ঠিত হবে।

    ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি এই উদ্যোগকে দেশের টেলিযোগাযোগ খাতের জন্য একটি ‘সুখবর’ হিসেবে উল্লেখ করেন।

    ফয়েজ আহমদ তৈয়্যব তার পোস্টে বলেন, ৭০০ মেগাহার্জ তরঙ্গ একটি কৌশলগত জাতীয় সম্পদ। এই তরঙ্গ নিয়ে দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র হয়েছে। বেজ প্রাইস ধরে রাষ্ট্রের অন্তত ১১ হাজার কোটি টাকা মূল্যমানের তরঙ্গ সম্পদ এতদিন আটকে রাখা হয়েছিল। সব ষড়যন্ত্র পেছনে ফেলে এই অকশন আয়োজন করতে বিটিআরসি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং অর্থ মন্ত্রণালয় একযোগে কাজ করেছে।

    তিনি জানান, সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টায় এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের পথে এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ৭০০ মেগাহার্জ তরঙ্গ ঘনবসতিপূর্ণ বাংলাদেশে ফোরজি ও ফাইভজি নেটওয়ার্ক কভারেজের মান উন্নয়ন, গ্রাম ও শহরে নেটওয়ার্ক বিস্তার এবং ইনডোর নেটওয়ার্ক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে। বিশেষ করে এই ব্যান্ডের তরঙ্গ কম সংখ্যক টাওয়ার ব্যবহার করেই বিস্তৃত এলাকায় উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সক্ষম।

    উল্লেখ্য, ৭০০ মেগাহার্জ ব্যান্ড একটি কৌশলগত ও উচ্চমূল্যের রেডিও ফ্রিকুয়েন্সি তরঙ্গ৷ এটি কম সংখ্যক টাওয়ার ব্যবহার করেই বিস্তৃত এলাকায় শক্তিশালী নেটওয়ার্ক কভারেজ দিতে সক্ষম। এই ব্যান্ড ব্যবহারের মাধ্যমে বিশেষ করে ইনডোর নেটওয়ার্ক, গ্রামীণ সংযোগ এবং দ্রুতগতির ফোরজি ও ফাইভজি সেবা আরও কার্যকরভাবে সম্প্রসারণ করা সম্ভব হয়। ঘনবসতিপূর্ণ দেশের জন্য এ তরঙ্গকে টেলিযোগাযোগ অবকাঠামোর ‘গোল্ডেন ব্যান্ড’ হিসেবেও বিবেচনা করা হয়।

    প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ তরঙ্গ নিলামে তুলছে বিটিআরসি
    পূর্ববর্তী খবরযে ভিডিওর কারণে থমকে যায় রিয়া সেনের ক্যারিয়ার
    পরবর্তী খবর গিনি-বিসাউয়ের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়েছেন

    আরো সংবাদ পড়ুন

    প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

    দেশের ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বৃষ্টির শঙ্কা

    হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

    কেরানীগঞ্জে গ্যাস লাইনের কাজ করার সময় বিস্ফোরণ, দগ্ধ ৩

    দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে খুলল শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স

    ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

    July 12, 2026

    তৃতীয় দফার হামলায় ইরানের ১৪০ লক্ষ্যবস্তুতে আঘাত: সেন্টকম

    July 12, 2026

    প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

    July 12, 2026

    দেশের ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বৃষ্টির শঙ্কা

    July 12, 2026

    ১০ জনের সুইজারল্যান্ডের প্রতিরোধ ভাঙল অতিরিক্ত সময়ে, সেমিফাইনালে আর্জেন্টিনা

    July 12, 2026

    সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতেই এগিয়ে গেল আর্জেন্টিনা

    July 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.