Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 17 August 2026, 01:58: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » শীর্ষ সংবাদ ২ » বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে চায় ফ্রান্স
    জাতীয়

    বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে চায় ফ্রান্স

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 26, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে চায় ফ্রান্স

    বাংলাদেশে গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার মতো ক্ষেত্রগুলোতে দুই দেশের স্বার্থ ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় ফ্রান্স বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন নবনিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে।

    মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ অভিপ্রায় ব্যক্ত করেন।

    রাষ্ট্রদূত সেরে-শারলে বলেন, ঐতিহাসিক জাতীয় নির্বাচনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান করছে। এ মুহূর্তটি ফ্রান্স ও বাংলাদেশের অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার উপযুক্ত সময়।

    চলতি মাসের শুরুর দিকে দায়িত্ব নেওয়া ফরাসি রাষ্ট্রদূত জানান, ফ্রান্সের ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বর্তমানে প্রায় ১৫ লাখ ফরাসি নাগরিক বসবাস করেন, যা ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় তিন শতাংশ।

    তিনি বলেন, ইন্দো-প্যাসিফিক হলো উন্মুক্ততা ও অবাধ চলাচলের ভিত্তিতে গড়ে ওঠা অঞ্চল। বাংলাদেশকে কেন্দ্র করে ফ্রান্স এখানে আরও গভীরভাবে সম্পৃক্ত হওয়ার বড় সুযোগ দেখছে।

    রাষ্ট্রদূত জানান, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন হবে বলে ফ্রান্স আশা করছে। জটিল রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ উপকৃত হতে পারে।

    তিনি আরও বলেন, ইউরোপের কিছু দেশ নির্বাচনকেন্দ্রিক প্রেক্ষাপটে সংগঠিত বিভ্রান্তিমূলক প্রচারণা ও সামাজিক বিভাজনের চেষ্টার মুখোমুখি হয়েছে। বাংলাদেশকেও এমন ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে হতে পারে।

    অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে রাষ্ট্রদূত সেরে-শারলে বলেন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখার ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সাফল্য দেখিয়েছে। তিনি আশ্বস্ত করেন যে ফ্রান্স বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) উত্তরণ প্রক্রিয়ায় সহযোগিতা জোরদার করবে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথভাবে কাজ করবে।

    তিনি বলেন এই উত্তরণ যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে ফ্রান্স সহায়তা দিতে প্রস্তুত।

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফ্রান্সকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম ও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে গৃহীত প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

    তিনি বলেন, ‌আপনার দায়িত্ব গ্রহণ এমন এক সময়ে হয়েছে, যখন বাংলাদেশ একটি ঐতিহাসিক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

    অধ্যাপক ইউনূস গণতন্ত্র, মানবাধিকার, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পদক্ষেপ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নসহ অগ্রাধিকারমূলক বিষয়ে ফ্রান্সের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

    প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগে একাধিকবার ফ্রান্স সফর এবং বিভিন্ন ফরাসি প্রতিষ্ঠানের সঙ্গে তার দীর্ঘদিনের নিবিড় সম্পর্কের কথা স্মরণ করেন।

    বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন : শি জিনপিং
    পূর্ববর্তী খবরকনকনে শীতে কাঁপছে তেঁতুলিয়া, শৈত্যপ্রবাহের আভাস
    পরবর্তী খবর ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না যুক্তরাষ্ট্র: মাদুরো

    আরো সংবাদ পড়ুন

    ২০২৭ সালের রমজান ও ঈদ কবে? সম্ভাব্য তারিখ প্রকাশ

    ৬ অঞ্চলে ঝড়ো হাওয়া-বৃষ্টির আভাস, নদী বন্দরে সতর্কতা

    রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

    টানা তিন দফা বাড়ানোর পর কমলো স্বর্ণের দামে

    চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস বিষক্রিয়া, নিহত বেড়ে ৯

    চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ঢাকার বংশালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

    August 16, 2026

    ২০২৭ সালের রমজান ও ঈদ কবে? সম্ভাব্য তারিখ প্রকাশ

    August 16, 2026

    পে-স্কেল নিয়ে এবার সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    August 16, 2026

    জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

    August 16, 2026

    রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

    August 16, 2026

    টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

    August 16, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.