Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 15 September 2026, 02:46: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » ‘বেসরকারি ক্লিনিকে ভালো সেবা দিয়ে বেশি ফি নিলেও আপত্তি নেই’
    জাতীয়

    ‘বেসরকারি ক্লিনিকে ভালো সেবা দিয়ে বেশি ফি নিলেও আপত্তি নেই’

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কSeptember 15, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ‘বেসরকারি ক্লিনিকে ভালো সেবা দিয়ে বেশি ফি নিলেও আপত্তি নেই’

    বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেছেন, সেবার মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। প্রয়োজন হলে ক্লিনিক মালিকরা বেশি ফি নিতে পারেন, তবে তার বিপরীতে রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে হবে।

    সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, ক্লিনিকে সার্ভিসের মানের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। দরকার হলে ফি বেশি নেবেন, কিন্তু সেবাটা সর্বোচ্চ ইনশিউর করতে হবে। আপনারা যখন ভালো সার্ভিস দেবেন, মানুষ বেশি টাকা হলেও সেই সার্ভিস নেবে। যখন সার্ভিসের মান কমে যাবে, তখন মানুষ আসবে না।

    তিনি বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত সব নিয়ম ও শর্ত মেনে চলতে হবে। প্রয়োজনীয় চিকিৎসক, দক্ষ জনবল ও অপারেশন টিম নিশ্চিত করতে হবে। ক্লিনিকে সার্বক্ষণিক মেডিকেল অফিসার না থাকার অভিযোগ পাওয়া গেলে সেটিও গুরুত্বের সঙ্গে দেখা হবে।

    আফরোজা পারভীন বলেন, আমাদের রাজবাড়ীতেও আমরা অভিযোগ পাই ক্লিনিকে মেডিকেল অফিসার থাকে না। কিন্তু ক্লিনিক চালাতে হলে সার্বক্ষণিক মেডিকেল অফিসার রাখতে হবে। পাশাপাশি ক্লিনিক চালাতে গেলে যা যা থাকার দরকার, সেগুলো রাখতে হবে।

    অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় জনবল ও টিমের ঘাটতি থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে উল্লেখ করে তিনি সম্প্রতি বালিয়াকান্দির এক নারীর ফরিদপুরে সিজার করতে গিয়ে মৃত্যুর ঘটনা তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, ওই নারীর সিজারের সময় পেটে গজ রেখেই সেলাই করে দেওয়া হয়েছিল এবং পরে অনুসন্ধানে অপারেশন থিয়েটারের প্রয়োজনীয় টিম পূর্ণাঙ্গ না থাকার বিষয়টি উঠে আসে।

    জেলা প্রশাসক বলেন, ক্লিনিকগুলোতে অপারেশন করতে গেলে একটা টিম লাগে। ওই টিম ঠিকঠাক আছে কিনা, সেটা দেখতে হবে। আপনাদের ক্লিনিক পরিচালনা করতে হলে শর্তাবলী মেনেই করতে হবে।

    এ সময় ক্লিনিকের নিরাপত্তা ও অনুমোদনের বিষয়েও কঠোর নির্দেশনা দেন তিনি। ফায়ার লাইসেন্স নবায়ন, ক্লিনিকের সেফটি নিশ্চিত এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রাখার নির্দেশ দেওয়া হয়। যেসব প্রতিষ্ঠান এখনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য আবেদন করেনি, তাদের ১৫ দিনের মধ্যে আবেদন করতে বলা হয়। অন্যথায় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক।

    তিনি আরও বলেন, সকল লাইসেন্স ঠিকঠাক রাখতে হবে। যে নিয়মনীতি রয়েছে, সেগুলো মানতে হবে। পাশাপাশি মানুষকে সর্বোচ্চ সেবা দিতে হবে।

    সভায় সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান মো. সোহেল রানা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. নাসির উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।

    সভায় জেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

    ‘বেসরকারি ক্লিনিকে ভালো সেবা দিয়ে বেশি ফি নিলেও আপত্তি নেই’
    পূর্ববর্তী খবরসঞ্চয়পত্রের লেনদেনে যুক্ত হলো ‘এভিএস’, কমবে গ্রাহকের ভোগান্তি
    পরবর্তী খবর আদালতে জোড়া ধাক্কা খেল ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি

    আরো সংবাদ পড়ুন

    নগর স্বাস্থ্য ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

    ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল

    প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

    আইএইএ অধিবেশনে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

    দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

    সঞ্চয়পত্রের লেনদেনে যুক্ত হলো ‘এভিএস’, কমবে গ্রাহকের ভোগান্তি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

    September 15, 2026

    জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

    September 15, 2026

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফর্ম নিলেন মির্জা ফখরুলের ছোট ভাই

    September 15, 2026

    ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা বন্ধন দৃঢ় করার সিদ্ধান্ত পাকিস্তানের

    September 15, 2026

    নগর স্বাস্থ্য ব্যবস্থা নতুনভাবে ঢেলে সাজাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী

    September 15, 2026

    ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল

    September 15, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.