Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 3 September 2026, 09:39: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী
    জাতীয়

    ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কSeptember 3, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে

    প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বাতেনের এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।

    বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১২ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। এর মধ্যে বাংলাদেশ ভারতে রপ্তানি করেছে প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলারের পণ্য। বিপরীতে ভারত থেকে বাংলাদেশে আমদানি হয়েছে প্রায় ১০ দশমিক ৫৬ বিলিয়ন ডলারের পণ্য। ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৮ দশমিক ৮ বিলিয়ন ডলার।

    খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে ভারত ও চীনের মতো বড় বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় নীতি সহায়তা দেয়ার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে উভয় দেশের দিক থেকেই কিছু বাধা রয়েছে। বিশেষ করে শুল্ক ও অশুল্ক বাধা, সীমান্ত দিয়ে পণ্য পরিবহন এবং অবকাঠামোগত বিভিন্ন সীমাবদ্ধতা বাণিজ্য সম্প্রসারণে প্রতিবন্ধকতা তৈরি করছে।

    বাণিজ্যমন্ত্রী বলেন, সম্প্রতি ভারতের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। তারা দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দু’টি যৌথ বিটুবি (B2B) টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে। এর একটি অবকাঠামো বিনিয়োগ ও অর্থায়ন এবং অন্যটিতে প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তর নিয়ে কাজ করার প্রস্তাব করা হয়েছে।

    তিনি বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ, নতুন পণ্যের বাজার তৈরি এবং ভারতসহ বড় প্রতিবেশী বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ সহজ করার ওপর জোর দেয়া হচ্ছে। সেই সঙ্গে ব্যবসায়িক অবকাঠামো উন্নয়ন ও নীতি সহায়তার মাধ্যমে দেশের রপ্তানি সক্ষমতা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে।

    ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী
    পূর্ববর্তী খবরআইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির
    পরবর্তী খবর ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু, মোট প্রাণহানি ১১১

    আরো সংবাদ পড়ুন

    ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু, মোট প্রাণহানি ১১১

    ফ্যাসিস্টরা মিডিয়ায় নগ্ন হস্তক্ষেপ করেও রক্ষা পায়নি: তথ্যমন্ত্রী

    ২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির অগ্রগতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

    সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন

    দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    শাপলা চত্বরে গণহত্যা: ইনু-লতিফ সিদ্দিকীসহ ট্রাইব্যুনালে ১১ আসামি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু, মোট প্রাণহানি ১১১

    September 3, 2026

    ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

    September 3, 2026

    আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির

    September 3, 2026

    ফ্যাসিস্টরা মিডিয়ায় নগ্ন হস্তক্ষেপ করেও রক্ষা পায়নি: তথ্যমন্ত্রী

    September 3, 2026

    গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই ‘একমাত্র সমাধান’: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

    September 3, 2026

    যেকোনো সময় ইরানের উপর হামলা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    September 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «সেপ্টেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪
    ৫৬৭৮৯১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
    « আগষ্টঅক্টোবর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.