Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 31 July 2026, 07:52: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ২ মাস মাছ শিকার নিষিদ্ধ
    জাতীয়

    ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ২ মাস মাছ শিকার নিষিদ্ধ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কFebruary 28, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ২ মাস মাছ শিকার নিষিদ্ধ

    ঝাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে শুরু হচ্ছে দুই মাসব্যাপী মাছ ধরার নিষেধাজ্ঞা। আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা ৬১ দিন ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাজুড়ে সব প্রকার জাল ফেলা ও মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

    মৎস্য বিভাগের তথ্যমতে, এই সময়ে নদীর অভয়াশ্রমগুলোতে আগত ইলিশের পোনা বা ঝাটকা বড় হওয়ার সুযোগ পায়। পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছ ডিম ছাড়ে। ফলে প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন বাড়াতে প্রতিবছরই এই সময়টিতে মাছ ধরা বন্ধ রাখা হয়। নিষেধাজ্ঞা কার্যকর করতে ইতোমধ্যে জেলেরা নদী থেকে তাদের জাল ও সরঞ্জাম তুলে নিয়েছেন।

    তবে দীর্ঘ দুই মাস মাছ ধরা বন্ধ থাকায় চরম দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা। তাদের অভিযোগ, বিকল্প আয়ের ব্যবস্থা না থাকায় এই সময়টুকু কিভাবে কাটাবেন তা নিয়ে তারা দিশেহারা।

    জেলে আঃ রহিম, ইলিয়াস ও মাইনুদ্দিন বলেন, আমাদের জীবিকা একমাত্র মাছ ধরা। দুই মাস কাজ বন্ধ থাকলে না খেয়ে থাকতে হবে। গত মৌসুমেও ইলিশ সংকট ছিল, আয়-রোজগার ভালো হয়নি। এখন আবার নিষেধাজ্ঞা- কিভাবে সংসার চলবে বুঝতে পারছি না।

    সরকারিভাবে জেলেদের জন্য চাল বরাদ্দ থাকলেও অনেকের অভিযোগ, সঠিক সময়ে সেই চাল সবার হাতে পৌঁছায় না। এছাড়া অনেক জেলে এনজিও থেকে ঋণ নিয়ে জাল ও নৌকা তৈরি করেছেন। নিষেধাজ্ঞাকালীন সময়ে কিস্তি পরিশোধ নিয়ে তারা চরম উদ্বেগে রয়েছেন।

    জেলে মাইনুদ্দিন ও সবুজ বলেন, দুই মাসের জন্য অন্তত কিস্তি আদায় বন্ধ রাখা হলে আমাদের কিছুটা স্বস্তি মিলতো। পাশাপাশি দ্রুত বরাদ্দকৃত চাল বিতরণ করার দাবি জানাচ্ছি।

    আরও পড়ুন: প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হতে শুরু করেছে: প্রতিমন্ত্রী নুরুল হক

    মাছ ধরা বন্ধ থাকায় প্রভাব পড়েছে মৎস্যঘাট ও আড়ৎগুলোতেও। মৎস্য আড়ৎদার সাহাবুদ্দিন জানান, শুধু জেলে নয়, মাছ ব্যবসায়ী ও আড়ৎদাররাও সংকটে পড়েছেন। পুরো মাছ বাণিজ্য চক্রই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, নিষেধাজ্ঞাকালীন এনজিও কিস্তি বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

    উল্লেখ্য, ভোলায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ১ লাখ ৬৭ হাজার। এছাড়াও প্রায় দুই লাখ অনিবন্ধিত জেলে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলে এই নিষেধাজ্ঞার প্রভাব জেলার বিপুলসংখ্যক মানুষের জীবিকা ও অর্থনীতির ওপর পড়তে যাচ্ছে।

    ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ২ মাস মাছ শিকার নিষিদ্ধ
    পূর্ববর্তী খবরপ্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হতে শুরু করেছে: প্রতিমন্ত্রী নুরুল হক
    পরবর্তী খবর বাড়ানো হলো আয়কর রিটার্ন দাখিলের সময়

    আরো সংবাদ পড়ুন

    দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

    ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৫

    টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ অনেকে

    ৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণের শঙ্কা

    রাজধানীর পাশে ইয়াবা তৈরির কারখানা, র‌্যাবের অভিযান

    ঢাকা মেডিকেলের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

    July 31, 2026

    ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৫

    July 31, 2026

    বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

    July 31, 2026

    ধর্ম, বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

    July 31, 2026

    পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২

    July 31, 2026

    টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ অনেকে

    July 31, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.