Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, 14 July 2026, 05:08: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » সরকারি ও বেসরকারি স্কুলে ২০২৬ সালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
    জাতীয়

    সরকারি ও বেসরকারি স্কুলে ২০২৬ সালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কNovember 15, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    সরকারি-বেসরকারি স্কুলে ২০২৬ সালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

    ঢাকা মহানগরীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (১৪ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ‘সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তি’ ওয়েবসাইটে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন আবেদন শুরু হবে আগামী ২১ নভেম্বর সকাল ১১টায় এবং চলবে ৫ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত। আবেদন করা যাবে gsa.teletalk.com.bd-এ। আবেদন ফি ১০০ টাকা, যা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে।

    আবেদনকারীরা থানাভিত্তিক তালিকা থেকে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দক্রমে বাছাই করতে পারবেন। তবে কোনও ডাবল-শিফট বিদ্যালয়ের দুই শিফট বেছে নিলে তা দুই পছন্দ হিসেবে গণ্য হবে। একই বিদ্যালয় বা শিফট পুনরায় নির্বাচন করা যাবে না। সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে আয়োজিত ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে; কোনো পরীক্ষা নেয়া হবে না।

    জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী ১ম শ্রেণিতে ভর্তির জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৬+। ১ জানুয়ারিতে ন্যূনতম বয়স ৫ বছর এবং ৩১ ডিসেম্বর সর্বোচ্চ ৭ বছর হতে হবে। বয়স যাচাইয়ের জন্য অনলাইন জন্মনিবন্ধনের সত্যায়িত কপি দাখিল করতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা পাবেন।

    সরকারি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের ভর্তি-উপযুক্ত সন্তানের জন্য নিজ বিদ্যালয়ে সমসংখ্যক অতিরিক্ত আসন সংরক্ষণ করা হবে। সংশ্লিষ্ট বিদ্যালয়ে প্রয়োজনীয় শ্রেণি না থাকলে নিকটবর্তী উপযোগী প্রতিষ্ঠানে সুযোগ মিলবে। তাদের অনলাইনে আবেদন করতে হবে না; ভর্তির সময় ও স্থান পরে জানানো হবে।

    বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক)-এও একই সময়সীমায় অনলাইন আবেদন গ্রহণ করা হবে। ঢাকা মহানগরী, বিভাগীয় শহর, জেলার সদর উপজেলা এবং অন্যান্য উপজেলার উপজেলা সদরের বেসরকারি সব প্রতিষ্ঠানে আবেদন করতে হবে একই ওয়েবসাইট ব্যবহার করে।

    বেসরকারি প্রতিষ্ঠানের আবেদন ও বয়সসীমা সরকারি বিদ্যালয়ের মতোই থাকবে। তবে এসব প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্যদের সন্তানরা সাধারণ নিয়মে আবেদন করতে পারবে। কোনও পোষ্য বা স্বজনের জন্য আলাদা কোটার ব্যবস্থা নেই।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বেসরকারি বিদ্যালয়ের ফলাফল প্রকাশ, লটারি এবং ভর্তি-সংক্রান্ত পরবর্তী সময়সূচি পরে জানানো হবে।

    সরকারি ও বেসরকারি স্কুলে ২০২৬ সালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
    পূর্ববর্তী খবরআজীবন গ্রেপ্তার ও বিচার থেকে দায়মুক্তি পেলেন পাকিস্তানের সেনাপ্রধান
    পরবর্তী খবর ঢাকার ৪৪টি পুকুর ও জলাশয় সংস্কার কাজের উদ্বোধন

    আরো সংবাদ পড়ুন

    হজের দেড় লাখের বিমান ভাড়া ৯৮ হাজারে নামানোর প্রস্তাব ইউএস-বাংলার

    পাবলিক পরীক্ষার জন্য আলাদা ও স্থায়ী কেন্দ্র করার পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

    কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ​

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

    আবারও কমলো স্বর্ণের দাম

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    হজের দেড় লাখের বিমান ভাড়া ৯৮ হাজারে নামানোর প্রস্তাব ইউএস-বাংলার

    July 14, 2026

    পাবলিক পরীক্ষার জন্য আলাদা ও স্থায়ী কেন্দ্র করার পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

    July 14, 2026

    এমসি কলেজে তরুণী ধর্ষণ: একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন

    July 14, 2026

    ‘অভিভাবক’ হিসেবে হরমুজ থেকে টোল নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    July 14, 2026

    হরমুজে ট্রাম্পের ২০% ফি নেওয়ার পরিকল্পনা ‘জলদস্যুতা’: লুলা

    July 14, 2026

    পাহাড়খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    July 14, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.