Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 13 November 2026, 01:51: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজের মালামালের দোকানে আগুন
    জাতীয়

    সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজের মালামালের দোকানে আগুন

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJanuary 22, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube

    চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁও ফিলিং স্টেশন এলাকায় স্ক্র্যাপ জাহাজের মালামাল বিক্রির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই ঘণ্টা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। ফলে দীর্ঘ যানজটে পড়েন যাত্রী ও চালকেরা। রাত ১২টার দিকে ঢাকামুখী লেনে সীমিতভাবে গাড়ি চলাচল শুরু হয়।

    বুধবার রাত পৌনে নয়টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের পাশে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে একে একে ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। রাত পৌনে ১১টার দিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।

    স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোনারগাঁও ফিলিং স্টেশন–সংলগ্ন এলাকায় স্ক্র্যাপ জাহাজের জেনারেল স্টোর, শোলা, বয়া ও লাইফ জ্যাকেটের কয়েকটি দোকান রয়েছে। এসব দোকানের একটি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের অন্য দোকানগুলোতে।

    অগ্নিকাণ্ডের কারণে রাত সাড়ে ৯টা থেকে প্রায় সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ রাখা হয়। এতে দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

    রাত সাড়ে ১১টার দিকে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, রাত পৌনে ১০টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ করা হয়। রাতে গাড়ির কিছুটা চাপ থাকায় যানজট দীর্ঘ হয়। রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ডাম্পিংয়ের কাজ শুরু হয়। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

    কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন প্রথম আলোকে বলেন, পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ডাম্পিংয়ের কাজ চলছে। তবে আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    পূর্ববর্তী খবরবাংলাদেশ ভারতে না গেলে বিকল্প দল সুযোগ পাবে
    পরবর্তী খবর ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু তারেক রহমানের

    আরো সংবাদ পড়ুন

    জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

    ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

    হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৩

    শাপলা চত্বরে গণহত্যা: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

    টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

    দেশের অর্থনীতি সঠিক পথেই আছে: অর্থমন্ত্রী

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

    November 12, 2026

    জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

    November 12, 2026

    রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

    November 12, 2026

    নিউজ পোর্টালগুলোকে মানের দিকে লক্ষ্য রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

    November 12, 2026

    দুই পরকীয়া ফাঁস: প্রধান নির্বাহী জেনসেনকে বহিষ্কার করছে এনভিডিয়া

    November 12, 2026

    ইরানে হামলা হলে এশিয়া- ইউরোপ কোথাও আশ্রয় পাবে না যুক্তরাষ্ট্র

    November 12, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «নভেম্বর ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩৪৫৬
    ৭৮৯১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০  
    « অক্টোবরডিসেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.