Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Monday, 24 August 2026, 06:12: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » হজের দেড় লাখের বিমান ভাড়া ৯৮ হাজারে নামানোর প্রস্তাব ইউএস-বাংলার
    জাতীয়

    হজের দেড় লাখের বিমান ভাড়া ৯৮ হাজারে নামানোর প্রস্তাব ইউএস-বাংলার

    বিজয় নিউজ ডেস্কবিজয় নিউজ ডেস্কJuly 14, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    হজের দেড় লাখের বিমান ভাড়া ৯৮ হাজারে নামানোর প্রস্তাব ইউএস-বাংলার

    ২০২৭ সালের হজ মৌসুমে বিমান ভাড়া বাবদ জনপ্রতি মাত্র ৯৮ হাজার টাকা নেওয়ার প্রস্তাব দিয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। সরকারের প্রয়োজনীয় অনুমোদন পেলে এই ভাড়ায় হজযাত্রী পরিবহন করতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে তারা।

    প্রস্তাবটি বাস্তবায়িত হলে হজযাত্রীদের যাতায়াত খরচে বড় ধরনের সাশ্রয় হবে। উল্লেখ্য, বিগত ২০২৬ সালের হজ মৌসুমে জনপ্রতি বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। সেই তুলনায় ইউএস-বাংলার এই প্রস্তাব গৃহীত হলে বিমান ভাড়া কমবে প্রায় ৫৬ হাজার ৮৩০ টাকা।

    মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স এই প্রস্তাবের কথা আনুষ্ঠানিকভাবে জানায়। চিঠিতে বিমান সংস্থাটি উল্লেখ করে, হজ ফ্লাইট পরিচালনার সব শর্ত পূরণ করে তারা ৯৮ হাজার টাকা নিট ভাড়ায় যাত্রী পরিবহনে প্রস্তুত। বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি পেলে সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটির অনুমোদনও তারা নিজস্ব উদ্যোগে সংগ্রহ করবে।

    এ বিষয়ে জানতে চাইলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, ‘ইউএস-বাংলার এই প্রস্তাবটি হজের বিমান ভাড়া কমানোর চলমান আলোচনায় একটি ইতিবাচক দিক। বিষয়টি সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।’

    তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে হজযাত্রীদের খরচ যথাসম্ভব কমিয়ে আনা। বিমান ভাড়ার ক্ষেত্রে বাজারে প্রতিযোগিতা সৃষ্টি হলে সাধারণ হজযাত্রীরাই এর প্রকৃত সুফল পাবেন।

    বর্তমানে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনের দায়িত্বে নিয়োজিত রয়েছে তিনটি বিমান সংস্থা—রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সাউদিয়া এবং দেশটির বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস।

    ইউএস-বাংলার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। তিনি বলেন, হজের বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবিতে তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। ইউএস-বাংলার প্রস্তাবটি আগামী বৈঠকে ইতিবাচকভাবে আলোচনা করা হবে।

    এদিকে, ২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে আজ মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে বিকেল ৪টায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

    হজের দেড় লাখের বিমান ভাড়া ৯৮ হাজারে নামানোর প্রস্তাব ইউএস-বাংলার
    পূর্ববর্তী খবরপাবলিক পরীক্ষার জন্য আলাদা ও স্থায়ী কেন্দ্র করার পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী
    পরবর্তী খবর ২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

    আরো সংবাদ পড়ুন

    সাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

    রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার

    আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি

    কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: দেশে ফিরল নিহত ৬ বাংলাদেশির মরদেহ

    সিলেটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

    ফের টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণের আভাস

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    রাউজানে উপজেলা প্রশাসনের সঙ্গে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

    August 23, 2026

    রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

    August 23, 2026

    ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা

    August 23, 2026

    বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান

    August 23, 2026

    বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

    August 23, 2026

    সাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

    August 23, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.