Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 30 July 2026, 08:50: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » হজের বিমান টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী
    জাতীয়

    হজের বিমান টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কJuly 30, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    হজ টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার প্রতিমন্ত্রী

    হজযাত্রীদের স্বস্তি দিতে বিমান টিকিটের খরচ আরও ২৫ হাজার টাকা কমিয়েছে সরকার। চলতি বছর হজের বিমান টিকিটের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

    পাশাপাশি সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানো এবং বাংলাদেশি হাজিদের আবাসন খরচ কমানোর বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
    বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

    রশিদুজ্জামান মিল্লাত বলেন, গত বছর হজের বিমান টিকিটের খরচ ১২ হাজার টাকা কমানো হয়েছিল। এবার আরও ২৫ হাজার টাকা কমিয়ে টিকিটের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছে।

    বাংলাদেশি হজযাত্রীদের জন্য যৌক্তিক খরচে এবং হয়রানিমুক্ত পরিবেশে হজ পালনের সুযোগ নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, হজযাত্রীদের খরচ আরও কমানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

    সৌদি সরকারের কাছে বিমান টিকিটের ওপর আরোপিত সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
    বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমানোর বিষয়েও সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশি হজযাত্রীদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

    প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করছে। হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা নিশ্চিত করাও সরকারের অগ্রাধিকারের অংশ।

    হজযাত্রীদের সঙ্গে প্রতারণার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো এজেন্সি হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করলে তাদের সর্বোচ্চ শাস্তি পেতে হবে। হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা হয়রানি বরদাশত করা হবে না। বক্তব্যের শেষে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দোয়া চান প্রতিমন্ত্রী।

    অনুষ্ঠানে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, বাংলাদেশের হজযাত্রীদের প্রায় ৫ শতাংশ সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন। বাকি প্রায় ৯৫ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজে যান। তাই হজ ব্যবস্থাপনায় বেসরকারি এজেন্সিগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, হজ এজেন্সির মালিকদের এমন কোনো কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান ধর্মসচিব। একই সঙ্গে হজযাত্রীদের সঠিক তথ্য ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

    হাব আয়োজিত এ মেলায় হজ ও ওমরাহ পালনে আগ্রহীরা বিভিন্ন এজেন্সির প্যাকেজ, সুযোগ-সুবিধা ও সেবার বিষয়ে তথ্য নিতে পারবেন। তিন দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে হজযাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও সেবা সহজে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

    অনুষ্ঠানে রাজকীয় সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক হজপ্রত্যাশী ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

    হজ টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার: প্রতিমন্ত্রী হজের বিমান টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী
    পূর্ববর্তী খবরপররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    পরবর্তী খবর যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন

    আরো সংবাদ পড়ুন

    যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন

    পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু

    সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

    ট্রাইব্যুনালের বিচার নিয়ে এইচআরডব্লিউর প্রতিবেদন খতিয়ে দেখবে সরকার: আইনমন্ত্রী

    শাপলা চত্বর হত্যাকাণ্ড: লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে তোলা হবে আজ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন

    July 30, 2026

    হজের বিমান টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী

    July 30, 2026

    পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    July 30, 2026

    ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু

    July 30, 2026

    জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ের ভোট আজ

    July 30, 2026

    গাজায় গণহত্যা: ভারত থেকে ইসরায়েলে গেছে কয়েক লাখ অস্ত্র-গোলাবারুদ

    July 30, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.