Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Friday, 3 July 2026, 03:23: pm
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী
    জাতীয়

    হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কMarch 13, 2026
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী

    ইফতারের আমেজ কাটতে না কাটতেই হঠাৎ বৃষ্টিতে ভিজল রাজধানী। শুক্রবার সন্ধ্যায় শিলাবৃষ্টির পর শুরু হওয়া মাঝারি বর্ষণে নগরজীবনে কিছুটা স্বস্তি এলেও আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার কিছুটা পরে প্রথমে শিলাবৃষ্টি শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীতে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।

    পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

    শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে প্রথম দিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

    এদিকে আজ সন্ধ্যা ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। এ সময় ঢাকায় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল, যা দমকা আকারে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।

    হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী
    পূর্ববর্তী খবরজানাজা শেষে একই পরিবারের ৯ সদস্যের দাফন সম্পন্ন
    পরবর্তী খবর ইরানের তেল রপ্তানি কেন্দ্রে ভয়াবহ বোমা হামলা যুক্তরাষ্ট্রের, তেলের দাম আরও বাড়ার আশঙ্কা

    আরো সংবাদ পড়ুন

    আইসিডিডিআরবির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টি আভাস

    নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

    এলপি গ্যাসের দাম কমলো

    নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই: আপিল বিভাগ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    July 3, 2026

    মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পানিসম্পদমন্ত্রীর

    July 3, 2026

    আইসিডিডিআরবির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

    July 3, 2026

    পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

    July 3, 2026

    মৎস্যজীবীদের জীবিকার সুবিধার্থে দেশের সব জলাশয় উন্মুক্ত থাকবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

    July 3, 2026

    ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

    July 3, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «জুলাই ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     ১২৩
    ৪৫৬৭৮৯১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    « জুনআগষ্ট »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.