Close Menu
বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram
    Thursday, 20 August 2026, 01:09: am
    বিজয় টিভিবিজয় টিভি
    Facebook X (Twitter) Instagram YouTube
    লাইভ টিভি BijoyTV FTP
    • জাতীয়
    • রাজনীতি
    • অপরাধ
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • দেশজুড়ে
      • ঢাকা
      • চট্টগ্রাম
      • খুলনা
      • বরিশাল
      • রাজশাহী
      • রংপুর
      • ময়মনসিংহ
      • সিলেট
    • বিনোদন
    • লাইফ স্টাইল
    • শিক্ষা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • খেলাধুলা
    • স্বাস্থ্য
    • অন্যান্য
    বিজয় টিভিবিজয় টিভি
    হোম » জাতীয় » ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
    জাতীয়

    ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

    বিজয় টিভি নিউজ ডেস্কবিজয় টিভি নিউজ ডেস্কOctober 16, 2025
    শেয়ার করুন Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Copy Link
    আমাদের অনুসরণ করুন
    Facebook X (Twitter) Instagram YouTube
    ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

    ফল প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার । বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফল প্রকাশিত হয়। এবার এইচএসসিতে পাশের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এছাড়া মোট জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন।

    প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি। যেখানে গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি। অন্যদিকে চলতি বছর ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। যেখানে গত বছর এইচএসসিতে ১ হাজার ৩৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল।

    সবমিলিয়ে এ বছর এইচএসসিতে মোট জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬৩ হাজার ২১৯ জন। যারমধ্যে ২৯ হাজার ৬১ জন ছাত্র এবং ৩৪ হাজার ১৫৮ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।

    এদিকে চলতি বছর মাদরাসা শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন। এরমধ্যে ছাত্র ২ হাজার ৫৯৫ জন এবং ছাত্রী ১ হাজার ৬৭৩ জন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬১০ জন। এরমধ্যে ৩৯৭ জন ছাত্র এবং ১ হাজার ২১৩ জন ছাত্রী।

    প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৮২ শতাংশ। পাশাপাশি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ৫৭ শতাংশ। এছাড়া কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭০৭ জন।

    এদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ। এছাড়াও যশোর বোর্ডে পাসের হার ৫০ দশমিক ২০ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ এবং সিলেট বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ। আর এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬০২ জন।

    অন্যদিকে চলতি বছর বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ। এছাড়া ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ এবং রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ।

    ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
    পূর্ববর্তী খবরআমি বললেই গাজায় আবার যুদ্ধ শুরু করবে ইসরাইল: ট্রাম্প
    পরবর্তী খবর ৩৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস

    আরো সংবাদ পড়ুন

    চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: নুরুল হক নুর

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

    স্টামফোর্ডে সাংবাদিকতা বিভাগের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ‘ফলাবর্তন’ অনুষ্ঠিত

    জালালাবাদ ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির পরিচালনা পর্ষদে নতুন পরিচালক

    জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী 

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত

    কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: মমতার সরকারকে দুষলেন শুভেন্দু অধিকারী

    August 19, 2026

    চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: নুরুল হক নুর

    August 19, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    August 19, 2026

    একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

    August 19, 2026

    ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

    August 19, 2026

    বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

    August 19, 2026

    চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

    June 6, 2025

    ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: আসিফ মাহমুদ

    June 6, 2025

    গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে ১৫ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার

    June 6, 2025

    মেসির প্রত্যাবর্তনের ম্যাচে জয় পেল আর্জেন্টিনা

    June 6, 2025

    কালুরঘাট সেতুতে দুর্ঘটনা : বরখাস্ত ৪ রেলকর্মী, তদন্ত কমিটি গঠন

    June 6, 2025

    ঈদের আগে রিজার্ভ ছাড়াল ২৬ বিলিয়ন ডলার

    June 6, 2025
    আর্কাইভ ক্যালেন্ডার
    Loading...
    «আগষ্ট ২০২৬»
    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
    ১২৩৪৫৬৭
    ৮৯১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১  
    « জুলাইসেপ্টেম্বর »
    সোশ্যাল ফলো এবং কাউন্টার
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    BijoyTV Logo Footer
    • রাহাত টাওয়ার (৮ম তলা)
      ১৪ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০
    • ফোন: +৮৮-০২-৯৬১৩৬১৫
    • ফ্যাক্সঃ +৮৮-০২-৯৬৬৪৯৮৪
    • লাইভ টিভি
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • ডাউনলিংক প্যারামিটার
    • Bijoy TV FTP
    • FacebookLikes Like our page
    • TwitterFollowers Follow Us
    • 1.8MSubscribers Subscribe
    • InstagramFollowers Follow Us
    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Developed with ❤️ BijoyTV IT Team.

    © সর্বসত্ব সংরক্ষিত ২০২৬ বিজয় টিভি || All Rights Reserved.

    Design & Developed by ❤️ BijoyTV.

    Type above and press Enter to search. Press Esc to cancel.